Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেটারদের পাশে থেকে প্রতিবাদ তামিমের

December 14, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়ের শাস্তি ঘিরে উত্তাল, তামিমের নেতৃত্বে ক্রিকেটারদের প্রতিবাদ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগে ঘরোয়া ক্রিকেটে অস্থিরতা আরও গভীর হয়েছে। বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বয়কটের ঘোষণা দেয় ঢাকার শীর্ষস্থানীয় ক্লাবগুলো। এরই ধারাবাহিকতায় রোববার শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০টি দলের মধ্যে ৮টি ক্লাব অংশ নেয়নি। ফলে নির্ধারিত চার ম্যাচের মধ্যে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ, যা মৌসুমের শুরুতেই লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

লিগ শুরুর আগের দিন শনিবার বর্জনকারী আট ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে পূর্ণাঙ্গ লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্মারকলিপি দেন। একই দিনে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন হলেও বিসিবি কার্যালয়ের সামনে ক্রিকেটারদের মানববন্ধন সেই আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে যায়। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ক্রিকেটাররা নিজেদের অধিকার ও দাবির কথা তুলে ধরেন।

এই ঘটনার প্রেক্ষাপটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করেন। এক পোস্টে তিনি লেখেন,
‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে।’

তামিম আরও যোগ করেন, ‘অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল। পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

এদিকে মাঠের বাইরের এই আন্দোলনের প্রভাব পড়েছে প্রথম বিভাগ লিগের কাঠামোতেও। গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা আসাদুজ্জামান প্রিন্স জানান, ২০ দল নিয়েই প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করা উচিত ছিল। তা সম্ভব না হলে ২০ দলের সব ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান তিনি। তার মতে, বর্তমান ব্যবস্থায় স্পষ্ট বৈষম্য তৈরি হচ্ছে, যেখানে ১২ দলের ক্রিকেটাররা ভালো পারিশ্রমিকে খেলতে পারলেও বাদ পড়া ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নামে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকার পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হচ্ছে।

ক্রিকেটারদের দাবির বিষয়ে বিসিবি এখনো কোনো চূড়ান্ত আশ্বাস দেয়নি বলেও জানান প্রিন্স। তিনি বলেন, বিসিবির সভাপতি বর্তমানে দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না ক্রিকেটারদের জন্য কী করা হবে বা আর্থিকভাবে কী ধরনের সহায়তা দেওয়া সম্ভব হবে।

এবারের লিগে শুধু ৮টি দল অংশ না নেওয়াই নয়, ঢাকার বিভিন্ন বিভাগের মোট ৪৩টি ক্লাব বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ ঘোষণা করে লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এতে ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর প্রথম বিভাগ লিগ কার্যত গভীর সংকটে পড়েছে, যার সমাধান না হলে সামনে আরও বড় অচলাবস্থার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Previous Post

বড় নাম নয়, মাঠের পারফরম্যান্সই মূল: সোহান

Next Post

সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে মজা করে যা বললেন সোহান

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান

সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে মজা করে যা বললেন সোহান

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD