Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের ফিলিস্তিন

January 4, 2020
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের ফিলিস্তিন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এবার ফুটবলে মেতে উঠবে বাংলাদেশ। ১৫ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। কিন্তু ঘরের মাঠে এই আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের সঙ্গে লড়তে হবে স্বাগতিকদের। ‘এ’ গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

শনিবার বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠিত হয়। ৬ দলের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে রয়েছে বুরুন্ডি, সিশেলস ও মরিসাস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান। রাজধানীতে মুজিববর্ষের বিশেষ আয়োজনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সবশেষ ২০১৮ সালে প্রতিযোগিতার পঞ্চম আসরে তাজিকিস্তানকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন। ফিফার র‌্যাঙ্কিংয়ে ছয় দলের মধ্যে সবচেয়ে এগিয়ে তারাই, ১০৬তম। আগের পাঁচ আসরের মধ্যে ২০১৫ সালে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হওয়া বাংলাদেশের সর্বোচ্চ পাওয়া। ২০১৬ ও ২০১৮ সালে শেষ চারে হেরে বিদায় নিয়েছিল দল।

শনিবার ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদী, স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টসের সিইও ফাহাদ এম করিম, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরন ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অনেকে।

Previous Post

বিপিএলের শেষ চারে চট্টগ্রাম

Next Post

হেসে-খেলে শেষ চারে রাজশাহী

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

7
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
হেসে-খেলে শেষ চারে রাজশাহী

হেসে-খেলে শেষ চারে রাজশাহী

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
8

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD