Wednesday, July 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলের শেষ চারে চট্টগ্রাম

January 4, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বিপিএলের শেষ চারে চট্টগ্রাম
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

লক্ষ্যটা আহমরি ছিল না। ১২২। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট নিয়ে ভাবনায় ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কারণ এখানে রান তোলা সহজ নয়। তারপরও খুলনা টাইগার্সের চ্যালেঞ্জটা অনায়াসে টপকে গেছে ইমরুল কায়েসের দল।

শনিবার খুলনাকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের শেষ চারে উঠে গেল চট্টগ্রাম।

টস হেরে প্রথমে করতে নেমে খুলনা আটকে যায় ১২১ রানে। জবাবে নেমে চট্টগ্রাম ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে ১১ বল বাকি রেখেই।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বল হাতে আরও একবার চমক দেখালেন মেহেদি হাসান রানা। নিজের প্রথম বলেই বাঁহাতি পেসার ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজকে। একই ওভারে ধরেন আরেকটি শিকার। হাশিম আমলার বিপিএল অভিষেক থামিয়ে দেন ৮ রানেই। রুবেল হোসেনের বলে স্লিপে ক্যাচ দেন শামসুর রহমান। খুলনার রান তখন ৩ উইকেটে ১৪।

তখনই হাল ধরেন রাইলি রুশো ও মুশফিকুর রহিম। মুশফিক ২৪ বলে ২৯ করে ফেরেন। রুশো দুটি করে চার-ছক্কায় ৪৮ করেন ৪০ বলে। এরপর ১৫ রানের মধ্যে খুলনা হারায় শেষ ৬ উইকেট।

রুবেল ও মেহেদি ৩টি করে উইকেট নেন। মেহেদি রানা আবার উঠে গেছেন উইকেট শিকারির তালিকার শীর্ষে। তার উইকেট এখন ১৭টি। এরপরই আছেন মুস্তাফিজুর রহমান, তার শিকার ১৬টি।

চট্টগ্রামের সামনে ছিল মামুলী লক্ষ্য। লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিক ১০ ওভার খেলে গড়েন ৬৯ রানের জুটি। ২৮ বলে ৩৬ রান করে ফেরেন সিমন্স।এরপর এক প্রান্ত আগলে রাখা জুনায়েদ সিদ্দিককে বিদায় করেন মিরাজ। আসেলা গুনারত্নে ও চাডউইক ওয়াল্টনকে ফেরান রবি ফ্রাইলিঙ্ক। তারপরই চোট কাটিয়ে ফেরা ইমরুল কায়েস লড়ে গেলেন। দুটি করে চার ও ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩০ করে চট্টগ্রাম অধিনায়ক দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

এ অবস্থায় সবার আগে ১৪ পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু বিপিএলের শেষ চারে উঠে গেল চট্টগ্রাম। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠে আসতে অপেক্ষা আরো বাড়ল খুলনা টাইগার্সের।

সংক্ষিপ্ত স্কোর-

খুলনা টাইগার্স: ১৯.৫ ওভারে ১২১ (মিরাজ ৪, আমলা ৮, রুশো ৪৮, শামসুর ০, মুশফিক ২৯, ফ্রাইলিঙ্ক ১৭, ইয়ামিন ০, আলাউদ্দিন ১, শফিউল ৩*, তানভির ৩, আলিস ১; রুবেল ৩.৫-০-১৭-৩, নাসুম ৩-০-১৮-০, মেহেদি রানা ৪-০-২৯-৩, উইলিয়ামস ৪-০-২১-২, জিয়া ৩-০-২২-১, গুনারতেœ ২-০-১৪-০)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮.১ ওভারে ১২৪/৪ (সিমন্স ৩০, জুনায়েদ ৩৮, ইমরুল ৩০, গুনারতেœ ০, ওয়ালটন ৭, সোহান ৬* ; ইয়ামিন ৪-০-২৯-০, ফ্রাইলিঙ্ক ৪-০-২০-২, শফিউল ৩-০-২২-০, আলিস ৪-০-২৭-১, আলাউদ্দিন ১-০-৮-০, মিরাজ ১-০-১০-১, রুশো ১.১-০-৭-০)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদি হাসান রানা

Previous Post

৫ টেস্টে গড় ১১৯.৫৭!

Next Post

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের ফিলিস্তিন

Related Posts

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

7
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

5
নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের
বিশেষ প্রতিবেদন

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

7
Next Post
বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের ফিলিস্তিন

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের ফিলিস্তিন

Discussion about this post

সর্বশেষ..

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

by cricbdadmin
0
7

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। টেস্টে ইনিংস ব্যবধানে হার, ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি...

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

by cricbdadmin
0
7

তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়েও বড় সংগ্রহ গড়ে তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে...

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

by cricbdadmin
0
7

টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর এবার টি-টোয়েন্টি মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

টি-টোয়েন্টিতে জয়ের খোঁজে বাংলাদেশ

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত খুব বেশি সুখস্মৃতি জমা হয়নি বাংলাদেশের ঝুলিতে। টেস্টে ইনিংস ব্যবধানে হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া। তবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD