Sunday, June 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পিএসএল চ্যাম্পিয়ন লাহোর, হাসি মুখ রিশাদ-সাকিব মিরাজের

May 26, 2025
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পিএসএল চ্যাম্পিয়ন লাহোর, হাসি মুখ রিশাদ-সাকিব মিরাজের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। শ্বাসরুদ্ধকর এক ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নেয় তারা। এ জয়ে বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন মাঠে থেকে অবদান রাখলেও একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দলটির হয়ে ঝড়ো ইনিংস খেলেন ওপেনার হাসান নেওয়াজ, ৪৩ বলে করেন ৭৬ রান। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছয়। পাশাপাশি আভিস্কা ফার্নান্ডো ২২ বলে ২৯ রান করে দলকে ২০১ রানের শক্ত ভিত গড়ে দেন।

লাহোরের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া সালমান মির্জা ও হারিস রউফ পান দুটি করে উইকেট, রিশাদ হোসেন ও সিকান্দার রাজা নেন একটি করে।

২০১ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরুটা দারুণ হলেও মাঝপথে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ কঠিন হয়ে পড়ে লাহোরের জন্য। শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪৭ রান। তখনই বাজিমাত করেন ইংল্যান্ড থেকে সদ্য ফেরা সিকান্দার রাজা ও অভিজ্ঞ লঙ্কান ব্যাটার কুশল পেরেরা।

খুররম শেহজাদের এক ওভারে আসে ১৫ রান। এরপর আমিরের ওভারে পেরেরা দুটি চার ও একটি ছয় মেরে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান, যেখানে ফাহিম আশরাফ প্রথম তিন বলে দেন মাত্র ৪ রান। কিন্তু রাজা পরের দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে ম্যাচের সমাপ্তি টানেন এক বল হাতে রেখেই।

রাজা ৭ বলে ২২* রান করে অপরাজিত থাকেন, আর কুশল পেরেরা করেন ম্যাচজয়ী ৩১ বলে ৬২*।

টুর্নামেন্টের শেষদিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দারুণ পারফর্ম করে লাহোরকে ফাইনালে তোলার পথে অবদান রেখেছিলেন সাকিব, মিরাজ ও রিশাদ। যদিও ফাইনালে সাকিব-মিরাজ না খেললেও, রিশাদ বল হাতে নেন এক উইকেট!

Previous Post

চোটে পাকিস্তান সফর থেকে আউট মুস্তাফিজ, দলে খালেদ

Next Post

পিএসএল ২০২৫: একনজরে দেখে নিন কারা কতো টাকা পেল

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
পিএসএল ২০২৫: একনজরে দেখে নিন কারা কতো টাকা পেল

পিএসএল ২০২৫: একনজরে দেখে নিন কারা কতো টাকা পেল

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD