Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, কিন্তু সৌজন্যবোধে উত্তপ্ত ম্যাচ-পরবর্তী পরিস্থিতি

September 15, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, কিন্তু সৌজন্যবোধে উত্তপ্ত ম্যাচ-পরবর্তী পরিস্থিতি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে রোববার রাতে ভারত-পাকিস্তান লড়াইয়ে দাপুটে জয় পেয়েছে ভারত। ৭ উইকেটের ব্যবধানে পাওয়া এই জয় যেমন ভারত ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছে, তেমনি ম্যাচ-পরবর্তী আচরণ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা সৌজন্য বিনিময়ের জন্য এগিয়ে এলেও ভারতের সূর্যকুমার যাদব ও শিভম দুবে করমর্দনে অংশ নেননি। দু’জন সরাসরি ড্রেসিংরুমে চলে গেলে ভারতীয় দলের বাকিরাও সেখানেই থেকে যান। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এমন আচরণ ভদ্রলোকের খেলা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী।

অন্যদিকে ভারতের ব্যাখ্যা ছিল ভিন্ন। সূর্যকুমার সংবাদ সম্মেলনে বলেন, ‘পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এবং ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা করমর্দন এড়িয়ে যান, কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বড়। আমরা নিহত পরিবারগুলোর পাশে আছি। এই জয় উৎসর্গ করছি সেনাদের।’

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও একই বার্তা দেন, ‘এটা কেবল ক্রিকেটের সিদ্ধান্ত নয়, বরং নিহতদের পরিবারের প্রতি আমাদের সম্মান প্রদর্শনের অংশ।’

পাকিস্তান শিবির অবশ্য এটিকে খেলোয়াড়সুলভ আচরণের ঘাটতি হিসেবে দেখছে। প্রধান কোচ মাইক হেসন বলেন, ‘আমরা ম্যাচ শেষে হাত মেলাতে এগিয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষ করমর্দন এড়িয়ে যাওয়ায় আমরা হতাশ।’ প্রতিবাদস্বরূপ পাকিস্তান দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়নি।

মাঠের লড়াইয়ে ভারতীয় বোলাররা পাকিস্তান ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেয়। মাত্র ১২৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস। জবাবে সূর্যকুমার, অভিষেক শর্মা ও তিলক ভার্মার ঝলমলে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় ভারত!

Previous Post

ইতিহাস ভারতের পক্ষে, চমক দেখাতে প্রস্তুত পাকিস্তান

Next Post

সুপার ফোরের আশা বাঁচাতে শেষ ভরসা আফগান ম্যাচ

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

7
ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

11
Next Post
জয়ে এশিয়া কাপ শুরু করতে বাংলাদেশের চাই ১৪৪

সুপার ফোরের আশা বাঁচাতে শেষ ভরসা আফগান ম্যাচ

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
25

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
20

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD