Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে অনায়াসেই হারাল অস্ট্রেলিয়া

June 12, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে অনায়াসেই হারাল অস্ট্রেলিয়া
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দারুণ দাপটে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। টানা দুই জয় নিয়ে মুখোমুখি হয় ভারতের। কিন্তু রিবাট কোহলিদের সঙ্গে পেরে উঠেনি টাইগাররা। সেই ধাক্কা সামলে ফের ছন্দে বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিয়েছে অজিরা। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর এবার পাকিস্তানের বিপক্ষে জয় অ্যারন ফিঞ্চের দলের।

টনটনে অনুষ্ঠিত ম্যাচে বুধবার পাকিস্তানকে ৪১ রানে হারাল অস্ট্রেলিয়া।

টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু ডেভিড ওয়ার্নারের শতরান ও ফিঞ্চের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়া করে ৪৯ ওভারে ৩০৭ রান। জবাব দিতে নেমে পাকিস্তান ৪৫.৪ ওভারে অলআউট ২৬৬ রানে।

টনটনের উইকেটে সংগ্রহটা বিশাল না হলেও চ্যালেঞ্জ নিতে পারেনি পাকিস্তান। দলের  ২ রানে আউট ওপেনার ফকর জামান। তবে লড়েছেন ইমাম-উল-হক। সঙ্গে বাবর আজম। দলীয় ৫৬ ফেরেন ফেরেন বাবর (৩০)।
তারপর ইমাম ও মোহাম্মদ হাফিজ দৃশ্যপট পাল্টে দিতে লড়েছেন। কিন্তু বড় ইনিংস খেলা হয়নি। ৭৫ বলে ৫৩ রান তুলে আউট ইমান। এরপর হাফিজও দ্রুত ফেরেন। অ্যারন ফিঞ্চের বলে আউট এই ব্যাটসম্যান তুলেন ৪৯ বলে ৪৬ রান। হাসান আলি ১৫ বলে ৩২।

সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজ অষ্টম উইকেটে যোগ করেন ৬৪ রান। রিয়াজ ৩৯ বলে ৪৫ রান করে আউট হতেই শেষ পাকিস্তানের সম্ভাবনা। সরফরাজ ৪৮ বলে তুলেন ৪০ রান। তিনটি উইকেট নেন পেসার প্যাট কামিন্স। দুটি করে উইকেট মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসনের।

এর আগে ব্যাট করতে নেমে শতরানের পথে ছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু থামেন ৮২ রানে। তবে ডেভিড ওয়ার্নার (১০৭) ঠিকই শতক তুলে নেন। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তুলেন অপরাজিত ৮৯ রান। ভারতের বিপক্ষেও হাফসেঞ্চুরি। এবার পেলেন তিন অঙ্কের দেখা।

১১ চার আর এক ছক্কায় সেঞ্চুরি। ওয়ার্নারের সঙ্গে ১৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ফিঞ্চ। ৮৪ বলে ৮২ রানে আউট অজি নেতা। ওয়ার্নার ১১১ বলে ১১ চার ও এক ছক্কায় ১০৭ রান।

মোহাম্মদ আমির ১০ ওভারে দুই মেডেনসহ ৩০ রানে নেন ৫ উইকেট। ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেট পান এই পেসার। তারপরও দল হারল। হতাশ আমির।

সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৭/১০ (ফিঞ্চ ৮২, ওয়ার্নার ১০৭, স্মিথ ১০, ম্যাক্সওয়েল ২০, মার্শ ২৩, খাওয়াজা ১৮, কেয়ারি ২০, কোল্টার-নাইল ২, কামিন্স ২, স্টার্ক ৩, রিচার্ডসন ১*; আমির ৫/৩০, আফ্রিদি ২/৭০, হাসান ১/৬৭, ওয়াহাব ১/৪৪, হাফিজ ১/৬০)।
পাকিস্তান: ৪৫.৪ ওভারে ২৬৬/১০ (ইমাম ৫৩, ফখর ০, বাবর ৩০, হাফিজ ৪৬, সরফরাজ ৪০, মালিক ০, আসিফ ৫, হাসান ৩২, ওয়াহাব ৪৫, আমির ০, আফ্রিদি ১*; কামিন্স ৩/৩৩, স্টার্ক ২/৪৩, রিচার্ডসন ২/৬২, কোল্টার-নাইল ১/৫৩, ফিঞ্চ ১/১৩)
ফল:  ৪১ রানে জয়ী অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার

Previous Post

উইন্ডিজ ম্যাচে সাকিবকে পাবে বাংলাদেশ!

Next Post

সেমির স্বপ্ন নিয়ে টনটনে বাংলাদেশ

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
সেমির স্বপ্ন নিয়ে টনটনে বাংলাদেশ

সেমির স্বপ্ন নিয়ে টনটনে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD