Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

শান্তর বিদায়ের পর পাল্টা জবাব, লিড বাড়ছেই বাংলাদেশের

May 18, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্তর বিদায়ের পর পাল্টা জবাব, লিড বাড়ছেই বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দিন শেষে ১৫৬ রানের লিড নিয়ে দিন শুরু করলেও শুরুতেই ধাক্কা খেতে হয় স্বাগতিকদের। ব্যক্তিগত ১৫ রানে খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।

আজ সকালে শান্তর বিদায়ে কিছুটা চাপে পড়লেও দ্রুত পরিস্থিতি সামলে নেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজন মিলে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে পাকিস্তানি বোলারদের মোকাবিলা করেন। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।

লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ৪ উইকেটে ২০৩ রান সংগ্রহ করেছে। এতে প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ২৪৯ রান। প্রথম সেশনে ২৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান যোগ করেছে টাইগাররা। লিটন দাস ৬৬ বলে ৪৮ এবং মুশফিকুর রহিম ৮০ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রান তুলেছিল বাংলাদেশ। ১৫৯ বলে ১২৬ রানের ইনিংস খেলে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ চারটি ও মোহাম্মদ আব্বাস তিনটি উইকেট নেন।

জবাবে পাকিস্তান ২৩২ রানে অলআউট হয়ে যায়। বাবর আজম ৬৮ রান করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি সফরকারীদের। নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ শিকার করেন দুটি করে উইকেট।

দ্বিতীয় দিন থেকেই ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসে বাংলাদেশ। আর তৃতীয় দিনের প্রথম সেশনে লিটন ও মুশফিকের দৃঢ় জুটিতে সেই নিয়ন্ত্রণ আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। এখন দ্বিতীয় সেশনে বড় সংগ্রহ গড়ে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য ছুঁড়ে দেওয়ার দিকেই নজর থাকবে টাইগারদের।

Related Posts

শোক বুকে চেপে দেশের জন্য লড়ছেন ইবাদত
বিশেষ প্রতিবেদন

বল ছুড়ে মেরে শাস্তি পেলেন ইবাদত

0
গ্লাভস হাতে লিটনের বিশ্ব রেকর্ড
বিশেষ প্রতিবেদন

গ্লাভস হাতে লিটনের বিশ্ব রেকর্ড

0
বাংলাদেশের রান ছাড়িয়ে লিড দক্ষিণ আফ্রিকার
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের রান ছাড়িয়ে লিড দক্ষিণ আফ্রিকার

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD