Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাটকীয় মোড় শেষে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

February 10, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ভারত প্রস্তুত, পাকিস্তানের বয়কট ঘোষণায় বিপাকে আইসিসি
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটল শেষ পর্যন্ত। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে খেলতে পাকিস্তান দলকে অনুমতি দিয়েছে দেশটির সরকার।

গতকাল মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তান সরকার জানায়, বিভিন্ন দেশের কূটনৈতিক অনুরোধ এবং আলোচনার মাধ্যমে অর্জিত ইতিবাচক ফলাফলের পরিপ্রেক্ষিতেই তারা ভারতের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিশ্বকাপের সবচেয়ে লাভজনক ও প্রতীক্ষিত ম্যাচটি আয়োজনের পথে আর কোনো বাধা রইল না।

গত কয়েক দিন ধরেই পাকিস্তানের অবস্থান পরিবর্তনের আভাস মিলছিল। লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈশ্বিক ক্রিকেটের ইকোসিস্টেমের কথা বিবেচনা করে পাকিস্তান যেন ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেয়, সে অনুরোধ জানান তিনি।

এরপর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশের বিষয়ে কঠোর অবস্থান শিথিল করার বিষয়টিও গুরুত্ব পায়।

আইসিসি এক বিবৃতিতে নিশ্চিত করে, বাংলাদেশের ওপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। বরং ২০২৮–২০৩১ চক্রে বাংলাদেশকে অতিরিক্ত একটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর বিসিবি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার অনুরোধ করে।

পাকিস্তান শুরুতে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে। আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও একমাত্র পাকিস্তান ভোট দিয়েছিল। পরবর্তী আলোচনায় বাংলাদেশের প্রতি আচরণকে ‘অবিচার’ উল্লেখ করে পিসিবি তাদের অবস্থান তুলে ধরে এবং বয়কট প্রত্যাহারের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থরক্ষার শর্ত জুড়ে দেয়।

সব আলোচনার পর অবশেষে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচে খেলার অনুমতি দেয়। এর ফলে কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান লড়াই এখন নিশ্চিত!

Previous Post

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির দিকে তাকিয়ে বিসিসিআই

Next Post

বাংলাদেশের প্রসঙ্গ ঘিরেই ভাঙল পাকিস্তানের বর্জন সিদ্ধান্ত

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির

বাংলাদেশের প্রসঙ্গ ঘিরেই ভাঙল পাকিস্তানের বর্জন সিদ্ধান্ত

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD