Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নভেম্বরে ভারত মাতাবে মেসির আর্জেন্টিনা

August 23, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্রাজিলকে হারিয়ে ট্রফি মেসির আর্জেন্টিনার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

কয়েকদিন ধরে চলা আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি এ বছরের নভেম্বরেই ভারতে আসছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিওনেল স্কালোনির অধীনে দলটি ২০২৫ সালের অবশিষ্ট সময়ে বিভিন্ন প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজন করা হয়েছে। অক্টোবরের প্রথম উইন্ডোতে (৬-১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রে খেলবে আর্জেন্টিনা। আর দ্বিতীয় উইন্ডোতে (১০-১৮ নভেম্বর) তাদের প্রতিপক্ষ থাকবে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায়।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ভারত সফর নিয়ে। তবে এখনো ঠিক হয়নি, ভারতের কোন শহরে মেসিরা খেলবেন কিংবা প্রতিপক্ষ কে হবে। একইভাবে, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার কার সঙ্গে ম্যাচ হবে সেটিও অনিশ্চিত।

আর্জেন্টিনা সর্বশেষ ভারত সফর করেছিল ২০১১ সালে। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল তারা। চলতি বছর মে মাসে সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত তা কাটিয়ে উঠেছে এএফএ।

শুধু দলগত সফরই নয়, মেসির ব্যক্তিগতভাবেও ভারতে আসার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বর মাসে তিনি অংশ নিতে পারেন ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’-তে। এ সফরে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ভ্রমণের সম্ভাবনা রয়েছে তাঁর।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবচেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। ইকুয়েডর ও ব্রাজিল সমান ২৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে দুইয়ে আছে ইকুয়েডর।

আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা।

Previous Post

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ দেখা যাবে টিভি-অনলাইনে

Next Post

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD