Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন সূচনায় ফারুক, কাজ করতে চান একসঙ্গে

October 7, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির হস্তক্ষেপের আশায় ফারুক
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

চার মাস আগেও মনে হয়েছিল তার ক্রিকেট প্রশাসনিক অধ্যায় হয়তো শেষ হয়ে গেছে। সভাপতির পদ হারিয়েছেন, পরিচালকদের অনাস্থায় সরিয়ে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কিন্তু ইতিহাসে যেমন চমক থাকে, ফারুক আহমেদের ফেরাটাও তেমনই নাটকীয়। নতুন বিসিবি নির্বাচনে পরিচালক হিসেবে জিতে এবার তিনি ফিরে এলেন আরও বড় ভূমিকায়-সহ-সভাপতি হিসেবে।

একসময় অপসারিত হওয়া সেই ফারুকই এখন আবার বোর্ডরুমে। তবে অতীতের ক্ষত নয়, সামনে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য। দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক বলেন, ‘এখন আমরা সামনে এগিয়ে যাব, আমি পিছনে যেতে চাই না। একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। আমরা সামনের দিকে দেখতে চাই। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ফারুক ও নাজমুল আবেদিন ফাহিমকে বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল এনএসসি। পরে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে সভাপতির দায়িত্ব পান ফারুক। কিন্তু কয়েক মাসের মধ্যেই বিপিএল ব্যবস্থাপনা ও বোর্ড পরিচালনায় ব্যর্থতার অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়।

তখন পরিচালকদের মধ্যে ৮ জনই লিখিতভাবে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। সেই সময়ের অভিজ্ঞতা ছিল তিক্ত, কিন্তু ফারুক এখন তা নিয়ে আলোচনায় যেতে চান না।

ফারুক বলেন, ‘কিন্তু আমাদের এখন একটাই লক্ষ্য-সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন সভাপতি আমিনুল ভাইয়ের নেতৃত্বে এখন একটা পূর্ণাঙ্গ বোর্ড পেয়েছি। আশা করি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারব।’

রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে নির্বাচন করে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন ফারুক। সেখান থেকেই বোর্ডে ফিরে সহ-সভাপতির পদ পেয়েছেন। তার মতে, এই বোর্ডের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঐক্য, ‘সভাপতি বলেছেন, আমাদের সবার লক্ষ্য এক-বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন। এখানে যারা বসে আছি, সবাই একই জিনিস চাই। পথে কিছু বাধা আসবে, কিন্তু সেটাকে সামলাতে হবে একসঙ্গে।’

Previous Post

দেশের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান বুলবুল

Next Post

বুলবুলের হাতে বিপিএল, রাজ্জাক-ফাহিমদের নতুন দায়িত্ব

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
প্রস্তুতির নতুন পথ খুঁজছে বিসিবি

বুলবুলের হাতে বিপিএল, রাজ্জাক-ফাহিমদের নতুন দায়িত্ব

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD