Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

March 8, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সংবাদমাধ্যমেই চাপেই তামিম খারাপ খেলছেন!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হয়েছেন তামিম ইকবাল। রোববার অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনায় অবশ্য ছিলেন তামিম ছাড়াও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান-তামিমই নতুন অধিনায়ক।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তামিম। ২০৭ ওয়ানডেতে ৭২০২। সেঞ্চুরিও ১৩টি, হাফ সেঞ্চুরি ২৭টি।

পাপন রোববার জানান, ,‘অধিনায়ক নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড অনেক খেলোয়াড়কে দেখে। অনেক সময় আবার অনেকে আগ্রহীও হয় না। সবার কথা বিবেচনা করে তামিমকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সদ্য জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ খেলেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার বদলে এখন নেতৃত্বে তামিম। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়েই অধিনায়ক তামিমের নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ দল।

পারফরম্যান্সের ঘাটতি না হলে ২০২৩ সালে পরের ওয়ানডে বিশ্বকাপেও তামিমকে দেখা যাবে এ দায়িত্বে। জানালেন সভায় বসার আগে আপদকালীন একজন অধিনায়কের ভাবনা ছিল বিসিবির। কিন্তু সভায় আলোচনা করে তামিমকে দীর্ঘ মেয়াদের জন্যই বেছে নেন তারা।

২০১৯ সালে বিশ্বকাপ শেষে মাশরাফির অনুপস্থিতিতে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক হয়েছিলেন তামিম। মাশরাফি ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। দলকে এনে দিয়েছেন সর্বোচ্চ ৫০টি ওয়ানডে জয়।

এবার তামিমের পালা। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘সর্বসম্মতিক্রমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। তাকে লম্বা সময়ের জন্য অধিনায়ক করা হয়েছে। আমাদের শুরুতে ইচ্ছা ছিল স্বল্প সময়ের জন্য করবো। এক বছর পর একজনকে পূর্ণাঙ্গ করতে চেয়েছিলাম। কিন্তু আজকের বোর্ড সভায় আমরা চিন্তা করলাম তামিমকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হোক। স্বল্প সময় নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমরা চাই তামিম দীর্ঘ সময়ের জন্য করুক।’

Previous Post

ফের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা

Next Post

টিকিট ১০০ থেকে ১০০০ টাকা

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

7
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

4
সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

7
Next Post
পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনঢ় মুশফিক

টিকিট ১০০ থেকে ১০০০ টাকা

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

by cricbdadmin
0
7

আসছে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হবে সীমিত ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

by cricbdadmin
0
4

চেহারায় খুব বেশি আগ্রাসনের ছাপ নেই, শরীরী ভাষাতেও দেখা যায় না প্রচলিত ফাস্ট বোলারদের মতো তেজী ভাব। শান্ত স্বভাব, নরম...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD