Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

June 13, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক চ্যালেঞ্জ সামনে দেখছেন ক্রিকেটাররা। সেটি হলো বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ শেষ করা। রোববার অজিদের হোয়াইট ওয়াশের মিশনে নামবে টাইগাররা।

শনিবার সংবাদ সম্মেলনে এসে সেই মানসিকতারই প্রতিফলন ঘটালেন সৌম্য সরকার। তার মতে, সিরিজ জয় নিঃসন্দেহে উদযাপনের মতো অর্জন, তবে শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে সেটির গুরুত্ব আরও বেড়ে যাবে।

সৌম্য বলেন, ‘হোয়াইটওয়াশ অবশ্যই অনেক বড় অর্জন হবে। যখন সিরিজ জিতেছি, এটাই অনেক বড় অর্জন। এটাই অনেক বড়ভাবে উদযাপন করা উচিৎ ছিল। ৩-০ ব্যবধানে জিততে পারলে আরও বড় অর্জন হবে। আমাদের সবার লক্ষ্যও থাকবে এটা। ইতিবাচক ক্রিকেট খেলব। যারা তিন বিভাগেই ভালো করবে, তারাই জিতবে।’

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের একাদশে ফিরে আসা সৌম্যের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে হঠাৎ সুযোগ পাওয়া নতুন কিছু নয়। তবে এমন পরিস্থিতিতে মানসিক চাপ থাকাটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

সৌম্যের ভাষায়, ‘শুধু আমার জন্য না, যেকোনো ক্রিকেটার যখন হুট করে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যায় চাপ থাকে। শুধু আমার জন্য না। আমরা ক্রিকেটার, খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী দলকে ভালো কিছু উপহার দিতে হবে।’

জাতীয় দলের পরিবেশ নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। দল থেকে বাদ পড়া কিংবা সুযোগ পাওয়ার বিষয়ে এখন খেলোয়াড়দের সঙ্গে স্পষ্ট যোগাযোগ রাখা হয় বলে জানান তিনি, ‘এখন অনেক ভালো। এখন অনেক ক্লিয়ার থাকে সবাই। জানানো বা বোঝানোর চেষ্টা করে কী কারণে হচ্ছে। দলেরও লক্ষ্য আছে, সেটার মধ্য দিয়েই সবাই যাচ্ছে।’-বলেন সৌম্য।

তবে তার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে। সাম্প্রতিক সময়ে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানাদের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে নতুন এক বাস্তবতা তৈরি করেছে বলে মনে করেন তিনি।

সৌম্য বলেন, ‘আমার দেখা যেটা, অন্যতম সেরা পেস বোলিং ইউনিট আমাদের যেকোনো কন্ডিশনে, যেকোনো দেশে। যেকোনো দল আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে। আমাদের যে অ্যাটাক আছে তাদের নিয়ে। বাইরে খেলতে গেলেও চিন্তা করবে ফাস্ট বোলিং বান্ধব পিচ বানাব কি না। খুব ভালো সময় যাচ্ছে পেসারদের, এত ভালো করছে।’

তার মতে, একসময় বাংলাদেশের জয়ের ভিত্তি ছিল স্পিন আক্রমণ। এখন সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পেসাররা। তাই ভবিষ্যতের কথা ভেবে এই সম্পদকে যত্নের সঙ্গে পরিচালনা করার তাগিদও দিয়েছেন তিনি, ‘উইনিং রেশিওতে আগে স্পিন অনেক সহায়তা করত, এখন যেটা ফাস্ট বোলাররা করছে। তাদের অনেক যত্ন করা উচিৎ যেন লম্বা সময় দলকে ভালোর দিকে নিয়ে যেতে পারে এবং তাদের দেখে পরবর্তীরা ভালো করতে পারে, নিজেকে তৈরি করে পাইপলাইনে এসে যারা আছে ওদের নক করতে পারে। তাহলে ভালো প্রতিযোগিতাও হবে, ভবিষ্যতেও ঘাটতি হবে না।’-যোগ করেন সৌম্য।

এদিকে তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। অন্যদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের সঙ্গে থাকলেও তার ফিটনেস নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যাচের দিন তার অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে।

Previous Post

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

Next Post

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

Related Posts

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

6
Next Post
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

Discussion about this post

সর্বশেষ..

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD