Monday, August 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

July 5, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে পুরো মৌসুম খেলতে পারবেন পেসার মুস্তাফিজুর রহমান।

একই সময়ে গ্লোবাল সুপার লিগে অংশ নিতে ছাড়পত্র পাচ্ছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টে খেলবেন পেসার হাসান মাহমুদ।

দ্য হান্ড্রেডে এবারই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত তাকে এনওসি দেওয়া হবে। ফলে পুরো টুর্নামেন্টেই খেলতে পারবেন বাঁহাতি এই পেসার। এ সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় তার অংশগ্রহণে কোনো বাধা থাকছে না।

অন্যদিকে গ্লোবাল সুপার লিগে খেলার অনুমতি পাচ্ছেন পারভেজ হোসেন ইমন। এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। জুলাইয়ের শেষ দিকে শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে অংশ নিতে জিম্বাবুয়ে সিরিজ শেষেই তিনি লাহোর শিবিরে যোগ দেবেন।

ইংল্যান্ডের কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। এর আগে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। বিশেষ করে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট শিকার করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন তিনি।

এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ এবং অলরাউন্ডার সাকিব আল হাসান।

Related Posts

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়
বিশেষ প্রতিবেদন

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত, ব্যাটিং নিয়ে হতাশা

0
ম্যাকাইয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ইতিহাস
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD