Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

June 13, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচ খেলে শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে এ ঘটনার শিকার হন বলে দাবি করেছেন তিনি।

গণমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাঈম। তিনি জানান, রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর কোনো গাড়ি না পেয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে টোল প্লাজার কাছে এক ট্রাফিক পুলিশ তাদের গাড়ি থামায়। প্রথমে তিনি ধারণা করেছিলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ব্যাগ পরীক্ষা করা হবে। কিন্তু পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নেয়।

নাঈমের ভাষ্য অনুযায়ী, এসআই শফিক নামে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দেন এবং তাকে আসামি বলে চুপ থাকতে নির্দেশ দেন। এ সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, তাকে গলা চেপে ধরা হয় এবং মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন তার পরিচয় নিশ্চিত করলেও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা তা আমলে নেননি বলে দাবি করেন তিনি।

পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান নাঈম। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিজের পরিচয় দেওয়ার পরও প্রথম দিকে কাঙ্ক্ষিত আচরণ পাননি বলে অভিযোগ করেন তিনি। নাঈম বলেন, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত প্রায় শতাধিক ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করলেও তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে এসআই শফিকের বিরুদ্ধে সরাসরি শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছেন জাতীয় দলের এই স্পিনার। তার দাবি, তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় তিনি পুলিশ সদস্যকে জানান যে, তার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই, তবুও তাকে মারধর করা হয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের প্রকাশ্য এমন অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে বোর্ড জানায়, নাঈম হাসানকে হয়রানির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য ও দুঃখজনক। বিসিবি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিসিবি আরও জানিয়েছে, ঘটনার পর থেকেই তারা নাঈম ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। একইসঙ্গে বিষয়টির সুষ্ঠু সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ক্রিকেটারদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় বোর্ড বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচ খেলে শুক্রবার রাতে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে ডিবি পরিচয়ে তাকে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা এবং মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Previous Post

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

Next Post

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

6
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
6

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD