Friday, June 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দেড় বছর পর আসবে ইংল্যান্ড

August 6, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জয়ের চেষ্টাই করল না ভারত, সেমির সুবাস পাচ্ছে ইংল্যান্ড
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগের দিনই গুঞ্জন ছিল-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড ক্রিকেট দল। একদিন যেতেই মিলল সেই খবরের সত্যতা। তিন টি-টুয়েন্টি ও তিন ওয়ানডের সেই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার খবর প্রকাশ করে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।

সেই খবরের পর মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

আসছে সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের। সেই সফরে আসার আগেই তা স্থগিত করল অতিথিরা। অবশ্য সিরিজটি বাতিল হচ্ছে না। ২০২৩ সালের মার্চে আসবে ইংলিশরা। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দুই দল। ছয়টি ম্যাচ হবে ঢাকা ও চট্টগ্রামে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পারস্পারিক সম্মতি দিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সফর পিছিয়ে যাচ্ছে। ইংল্যান্ড তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফর করবে। দুই সপ্তাহের সফরে ম্যাচগুলো হবে ঢাকা ও চট্টগ্রামে।’

আইপিএল চলাকালে বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার চেয়ে আইপিএলে খেলবে। আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতে কোভিডের প্রকোপে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সেই সংযুক্ত আরব আমিরাতেই হবে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ।

Previous Post

নাঈমের ছক্কায় গ্যালারিতে বল, দেখা মিলল নতুন দৃশ্য

Next Post

মিরপুরে ইতিহাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘প্রথম’ জয় বাংলাদেশের

Related Posts

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

5
বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

7
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

7
Next Post
মিরপুরে ইতিহাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘প্রথম’ জয় বাংলাদেশের

মিরপুরে ইতিহাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে 'প্রথম' জয় বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

by cricbdadmin
0
7

স্বপ্নের মতো এক দিন! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয়...

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে ধরা দিল দুই ছবি। একদিকে বাংলাদেশের পেসারদের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, অন্যদিকে বৃষ্টির কারণে...

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD