Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুর্দান্ত জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

August 5, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

মার্কিন যুক্তরাস্ট্রে প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টি-টুয়েন্টিতে হারের ধাক্কা সামলে ফ্লোরিডাতে ঠিকই চমক দেখালেন সাকিব আল হাসানরা। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারাল টাইগাররা।

সিরিজে এখন ১-১ সমতা। সোমবার সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। অার ২০ ওভারে বাংলাদেশ তুলে ১৭১ রান। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে আটকে যায় ১৫৯ রানে।

মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনাল থেকেই টি-টুয়েন্টিতে হারের বৃত্তে ছিল টাইগাররা। অবশেষে টানা পাঁচ ম্যাচ হারার পর জিতল বাংলাদেশ।

নিজেদের ইনিংসের শেষ ৫ ওভারই এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। ৩০ বলে দল তুলে ৫৫ রান। আর ক্যারিবীয়দের জিততে শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৫১। উইকেটে ভয় ধরিয়ে দেওয়া কার্লোস ব্রাথওয়েট। সাকিব তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন। এরপর শেষ ৩ ওভারে তাদের লক্ষ্যটা দাঁড়ায় ৩৯ রান। শেষ ওভারে দরকার ছিল ১৫ রান।

২০তম ওভারে দুর্দান্ত বল করেছেন নাজমুল ইসলাম অপু। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে এনে দেন দুর্দান্ত এক জয়।

ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নেন নাজমুল। এর মধ্যে শেষ ওভারেই তিনি নেন ২ উইকেট। ৫০ রানে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। সাকিবের শিকার ২ উইকেট।
এর আগে ব্যাট হাতে প্রত্যাশিত স্কোরই পায় টাইগাররা। ফ্লোরিডায় ৫ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ। অবশ্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল দৃঢ়তা না দেখালে বিপদই হতো। ম্যাচের ৮ ওভারে ৩ উইকেট হারায় দল। তারপরই তামিম ও সাকিবের ৫০ বলে ৯০ রানের জুটি গড়েন। ৪৪ বলে ৭৪ রান তুলেন তামিম।
টি-টুয়েন্টিতে ষষ্ঠ ফিফটি করার পাশাপাশি তামিম এ বছর পেরিয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান করার মাইলফলক। ৩৮ বলে সাকিব ৬০।

অনেক দিন পর টি-টুয়েন্টিতে মিলল হাফসেঞ্চুরি। অধিনায়ক হয়ে এটিই ২০ ওভারের ক্রিকেটে সাকিবের প্রথম ফিফটি। দুই বছরেরও বেশি সময় বিরতির পর হাফসেঞ্চুরি পেলেন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ফিফটি পেয়েছিলেন ২০১৬ সালে।
সাকিব হাফসেঞ্চুরি তুলেন ৩০ বলে। শেষ পর্যন্ত আসে ৩৮ বলে এক ছক্কা ৯ বাউন্ডারিতে ৬০ রান।  মাহমুদউল্লাহ করেন ১০ বলে ১৩ রান।
আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টুয়েন্টি মিলিয়ে ফ্লোরিডার লডারহিলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ১৬১। এবারও সেই রেকর্ডটাই থাকল। ক্যারিবীয়দের রেকর্ড গড়তে দেয়নি টাইগার বোলাররা।

 

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৭১/৫ (তামিম ৭৪, মুশফিক ৪, সৌম্য ১৪, সাকিব ৬০, মাহমুদউল্লাহ ১৩*, ; নার্স ২/২৫, রাসেল ১/৩৩, পল ২/৩৯)।
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৫৯/৯ (পাওয়েল ৪৩, ফ্লেচার ৪৩, রাসেল ১৭ ; নাজমুল ৩/২৮, মুস্তাফিজ ৩/৫০,সাকিব ২/১৯)।
ফল : বাংলাদেশ ১২ রানে জয়ী।

 

Previous Post

ভারতকে হারাল ইংল্যান্ড

Next Post

জরিমানা গুনলেন আবু হায়দার

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
জাতীয় দলে আবু হায়দার রনি

জরিমানা গুনলেন আবু হায়দার

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD