Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকা ক্যাপিটালসের চমক, নাম লেখালেন শোয়েব আখতার

November 20, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকা ক্যাপিটালসের চমক, নাম লেখালেন শোয়েব আখতার
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

একের পর এক চমক দেখিয়ে চলেছে বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস। দেশি-বিদেশি আলোচিত ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভিড়ানোর পর এবার আরও বড় ঘোষণা দিলো রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। তাদের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব নেবেন পাকিস্তানের কিংবদন্তি পেসার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলটি।

গত আসর দিয়েই বিপিএলে যাত্রা শুরু ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে ভালো করার চেষ্টা করেও প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। তখন মেন্টর হিসেবে কাজ করেছিলেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল।

নতুন মৌসুমে সেই জায়গায় আরও বড় নাম নিয়ে আসছে ঢাকা, সাবেক বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার। খেলা ছাড়ার পর তিনি কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বহুবার, পাকিস্তান জাতীয় দল থেকে শুরু করে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি। যদিও সেই সব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, তবে এবার বিপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।

খেলা ছাড়ার পর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত হয়েছেন শোয়েব। বিভিন্ন ক্রিকেটীয় বিশ্লেষণে টিভি অনুষ্ঠান থেকে ইউটিউব-সব জায়গাতেই তার উপস্থিতি দৃষ্টি কাড়ে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চলেছেন ঢাকার ডেরায়। তার পরামর্শে দল উপকৃত হবে বলে আশা করছেন সমর্থকেরা।

এদিকে ক্রিকেটারদের দিক থেকেও নজরকাড়া শক্তি গড়ে তুলছে ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে তাসকিন আহমেদ, সাইফ হাসান, ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস এবং উসমান খানকে দলে টেনেছে তারা।

Previous Post

মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট

Next Post

শৃঙ্খলা, সততা ও পরিবারের শক্তিতে মুশফিকের দুই দশকের যাত্রা

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
মুশফিকের ১০০তম টেস্টে কৃতজ্ঞতা, স্মৃতি আর শ্রদ্ধার মেলবন্ধন

শৃঙ্খলা, সততা ও পরিবারের শক্তিতে মুশফিকের দুই দশকের যাত্রা

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD