Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টোয়েন্টি দলে বড় রদবদল: শান্ত বাদ, ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

July 4, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৬ সদস্যের স্কোয়াড। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তবে দীর্ঘদিন পর ফেরানো হয়েছে মোহাম্মদ নাঈম শেখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে।

শান্তর ব্যাটিং ব্যর্থতা দীর্ঘদিন ধরেই সমালোচনার কেন্দ্রে। সর্বশেষ ১৯ ইনিংসে ফিফটির দেখা না পাওয়া এই ব্যাটার এবার জায়গা হারিয়েছেন পুরো স্কোয়াড থেকেই। তার সঙ্গে বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

দলে ফেরা মোহাম্মদ নাঈম সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে ফেরাল স্কোয়াডে। অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার তাসকিন আহমেদ। স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।

এই দলে আবারও আস্থা রাখা হয়েছে তরুণদের ওপর। লিটন দাসের নেতৃত্বে স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও রিশাদ হোসেনের মতো তরুণ মুখ। ব্যাটিংয়ে ভরসা হতে পারেন মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন পাটোয়ারী।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্কোয়াডে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে নির্বাচকরা। দীর্ঘ সময় পর দলে ফেরা এবং কিছু অভিজ্ঞদের বাদ দেওয়া এ পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওয়ানডে সিরিজ শেষে ১০ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ক্যান্ডির পাল্লেকেলেতে। পরের দুই ম্যাচ ১৩ ও ১৬ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ডাম্বুলায় এবং শেষ ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।

বাংলাদেশ স্কোয়াড (টি-টোয়েন্টি, শ্রীলঙ্কা সিরিজ)
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

Previous Post

তামিমের চোখে ব্যাটিং ধস ‘দুর্ভাগ্যজনক’, ফিরছেন রিশাদ, লিটন অনুপস্থিত

Next Post

রেকর্ড গড়েও বিপর্যয়-এজবাস্টনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের বিরল দৃশ্য!

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

5
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
রেকর্ড গড়েও বিপর্যয়-এজবাস্টনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের বিরল দৃশ্য!

রেকর্ড গড়েও বিপর্যয়-এজবাস্টনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের বিরল দৃশ্য!

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
5

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD