Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাহানারার বিস্ফোরক অভিযোগ, তদন্তে নামছে বিসিবি

November 7, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার, সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে। পাশাপাশি বোর্ডের আরও কয়েকজনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করেছেন তিনি। জাহানারার দাবি, এসব বিষয়ে বিসিবিতে বারবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি তিনি।

সাক্ষাৎকারে জাহানারা বলেন, ২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপ চলাকালে নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় নানা সময় মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। নারী ক্রিকেটের তৎকালীন ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও তিনি যৌন হেনস্তার অভিযোগ তোলেন। সাক্ষাৎকারের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই পেসার, যিনি বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন এবং দেশের সফলতম নারী পেসার হিসেবে পরিচিত।

তিনি জানান, বিষয়গুলো সে সময় নারী বিভাগের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরীকে একাধিকবার অবহিত করেছিলেন, কিন্তু তাতে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকেও বিস্তারিত লিখিতভাবে জানালেও ফল পাননি বলে দাবি করেন জাহানারা। তার মতে, আরও অনেক নারী ক্রিকেটারও এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন, তবে বিভিন্ন শঙ্কায় মুখ খুলতে পারেন না তারা। এমনকি প্রথম বিভাগের এক নারী ক্রিকেটারকেও যৌন হেনস্তার শিকার হতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জাহানারার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যম ও ক্রীড়া মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সমালোচনার মুখে বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বোর্ড জানিয়েছে, ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেটারদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে দৈনিক কালের কণ্ঠ*-এ দেওয়া আরেক সাক্ষাৎকারেও জাহানারা জাতীয় দলের ভেতরের নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অধিনায়ক নিগার সুলতানা, সহ-অধিনায়ক নাহিদা আক্তার, সিনিয়র ক্রিকেটার ফারজানা হক ও রিতু মনির বিরুদ্ধে দলীয় সিন্ডিকেট, জুনিয়রদের ওপর নিপীড়ন ও ব্যক্তিগত কাজে ব্যবহারসহ নানা অভিযোগ তোলেন তিনি। তবে বিসিবি এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করে। নারী বিভাগের নতুন প্রধান আব্দুর রাজ্জাক জানান, ‘বাইরের মানুষ’ হিসেবে জাহানারার মন্তব্যকে তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না।

বর্তমানে ৩২ বছর বয়সী জাহানারা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্সে যুক্ত আছেন।

Previous Post

‘চাপ নতুন কিছু না’-প্রথম দিনেই আত্মবিশ্বাসী আশরাফুল

Next Post

কান্নার ভেতর থেকে উঠে আসা প্রতিবাদ, জাহানারার পাশে দাঁড়াল কোয়াব

Related Posts

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

1
‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
Next Post
কান্নার ভেতর থেকে উঠে আসা প্রতিবাদ, জাহানারার পাশে দাঁড়াল কোয়াব

কান্নার ভেতর থেকে উঠে আসা প্রতিবাদ, জাহানারার পাশে দাঁড়াল কোয়াব

Discussion about this post

সর্বশেষ..

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
1

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD