Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘চাপ নতুন কিছু না’-প্রথম দিনেই আত্মবিশ্বাসী আশরাফুল

November 6, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আকসুর রিপোর্ট পেতে আরও অপেক্ষা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে নতুন নাম মোহাম্মদ আশরাফুল। সাবেক এই অধিনায়ক আজ প্রথমবারের মতো মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন নতুন দায়িত্বের অংশ হিসেবে। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ব্যাটিং কোচ হিসেবে তাঁর যাত্রা শুরু হচ্ছে কাল থেকে, সিলেটে প্রথম টেস্টের প্রস্তুতি নিতে দলের সঙ্গেই যাচ্ছেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘দেশের হয়ে কাজ করার সুযোগ পেয়েছি, সেটাই সবচেয়ে বড় পাওয়া। এক ম্যাচের জন্য হলেও কাজ করার সুযোগ পাওয়া গর্বের। যতদিন দায়িত্বে থাকি, সৎভাবে শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

দীর্ঘ দুই দশকের খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন আশরাফুল। অবসরের পর কোচিংয়ে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। সাম্প্রতিক এনসিএলে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর আগে রংপুর রাইডার্স ও ধানমন্ডি ক্লাবেও কাজ করেছেন।

নিজের অভিজ্ঞতা থেকেই ব্যাটসম্যানদের সাহায্য করতে চান বলে জানান তিনি, ‘আমার ক্যারিয়ারে যেমন ভালো ইনিংস আছে, তেমনি খারাপও আছে। আমি চাই আমার সেই অভিজ্ঞতাগুলো তরুণদের সঙ্গে ভাগ করতে। আমি নিজে ধারাবাহিক হতে পারিনি, কিন্তু এখন চেষ্টা করব যেন ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান করতে শেখে।’

কোচিংয়ের দায়িত্ব মানেই ফলাফলনির্ভর চাপ-এটা জানেন আশরাফুল। তবু চাপকে ভয় না পেয়ে এটাকেই নিজের স্বাভাবিক পরিবেশ হিসেবে দেখছেন তিনি। ‘ফল নির্ভর কাজ করতে গেলে চাপ থাকবেই। আমি আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর খেলেছি, সেই সময় অনেক চাপ সামলেছি। জীবনের বড় চাপও পেরিয়ে এসেছি। তাই এখন এসব নিয়ে ভাবি না,’ বলেন তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে।

সম্প্রতি রুবেল হোসেনের কটাক্ষপূর্ণ মন্তব্য নিয়ে যখন সমালোচনা চলছে, তখন আশরাফুল বিষয়টি ঠান্ডা মাথায় নিয়েছেন, ‘যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। সে আমার অধীনে খেলেছে, মানুষ হিসেবেও ভালো। ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই।’

Previous Post

বিপিএলের তিন দলের নাম ঠিক করে দিল বিসিবি

Next Post

জাহানারার বিস্ফোরক অভিযোগ, তদন্তে নামছে বিসিবি

Related Posts

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

1
‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
Next Post
মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা

জাহানারার বিস্ফোরক অভিযোগ, তদন্তে নামছে বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
1

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD