Sunday, June 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চিকিৎসার জন্য ইংল্যান্ডে সিমন্স, কোচহীন বাংলাদেশ নামছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে

July 4, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর সিরিজ হার এড়াতে বাঁচা-মরার লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির সামনে এখন একটাই লক্ষ্য—সিরিজে সমতা ফেরানো। তবে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেই প্রধান কোচ ফিল সিমন্স থাকছেন না দলের সঙ্গে।

শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে আজ কলম্বো থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন সিমন্স। পূর্বনির্ধারিত একটি অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতেই তার এই সফর। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ফেব্রুয়ারিতে নির্ধারিত একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল সিমন্সের, কিন্তু সে সময় যাওয়া সম্ভব হয়নি। এবারের অ্যাপয়েন্টমেন্টটি খুব গুরুত্বপূর্ণ, তাই তিনি দুই দিনের ছুটি নিয়েছেন।’

সিমন্সের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পড়েছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ওপর। তাকে সহায়তা করবেন পেস বোলিং কোচ শন টেইট ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তবে স্পিন কোচ মুশতাক আহমেদ এখনও দলের সঙ্গে নেই, তিনি আগেই ব্যক্তিগত কারণে পাকিস্তানে ফিরে গেছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে, ৮ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে আবার যোগ দেবেন সিমন্স। ওই ম্যাচ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল এখন চাপে থাকলেও, কোচহীন অবস্থাতেও ঘুরে দাঁড়াতে মরিয়া মিরাজরা। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই একমাত্র পথ।

Previous Post

ব্যাট হাতে জবাব, পায়ে বিতর্ক-জাদেজার এজবাস্টন নাটক!

Next Post

তামিমের চোখে ব্যাটিং ধস ‘দুর্ভাগ্যজনক’, ফিরছেন রিশাদ, লিটন অনুপস্থিত

Related Posts

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

5
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
অনান্য খেলা

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

7
চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

শেষ ম্যাচেও নেই লিটন, নেতৃত্বে থাকছেন হৃদয়

5
Next Post
তামিম-লিটনের ব্যাটে রেকর্ড

তামিমের চোখে ব্যাটিং ধস ‘দুর্ভাগ্যজনক’, ফিরছেন রিশাদ, লিটন অনুপস্থিত

Discussion about this post

সর্বশেষ..

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

by cricbdadmin
0
5

শুরুর ধাক্কায় বিপর্যস্ত বাংলাদেশ শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে। সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে। ৪৮ দলের অংশগ্রহণে চলতি মাসের ১১ জুন শুরু হওয়া এই আসর ঘিরে বাংলাদেশেও চলছে...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

শেষ ম্যাচেও নেই লিটন, নেতৃত্বে থাকছেন হৃদয়

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের জন্য দুঃসংবাদের তালিকা যেন দীর্ঘই হচ্ছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সিরিজ হার নিশ্চিত হয়েছে...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

ফের নতুন জার্সিতে সাকিব

by cricbdadmin
0
7

বাংলাদেশের ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান। আসন্ন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) নতুন...

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

by cricbdadmin
0
4

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের পাতায় কিছু নাম শুধু কীর্তির জন্য নয়, একটি যুগের প্রতিনিধিত্ব করার কারণেও বিশেষ হয়ে ওঠে। আব্দুস সাদেক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD