Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চট্টগ্রামে বিধ্বস্ত আয়ারল্যান্ড, বাংলাদেশের চাই ১১৮ রান

December 2, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চট্টগ্রামে বিধ্বস্ত আয়ারল্যান্ড, বাংলাদেশের চাই ১১৮ রান
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে টসে জিতে ব্যাটিং নিয়েই শুরু করেছিল তারা। কিন্তু শুরুর প্রতিশ্রুতিময় অবস্থান শেষ পর্যন্ত রূপ নেয় ব্যাটিং বিপর্যয়ে।

উদ্বোধনী জুটিতে পল স্টারলিং ও টিম টেক্টর এগোচ্ছিলেন। দুজন মিলে গড়েন ৩৮ রানের জুটি। কিন্তু টেক্টরকে ফিরিয়ে শরিফুল ইসলাম আয়ারল্যান্ডের ইনিংসে প্রথম আঘাতটি হানার পরই বদলে যেতে থাকে চিত্র। পাঁচ ওভারে ৫০ রান তুললেও পরের পাঁচ ওভারে হাহাকার—মাত্র ১৬ রান যোগ করতে হারাতে হয় আরও তিন উইকেট। চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত স্টারলিংও রিশাদ হোসেনের বলে ৩৮ রানে বিদায় নেন, যা আয়ারল্যান্ডের ব্যাটিং ধসকে আরও গভীর করে।

একদিকে রিশাদের ঘূর্ণি, অন্যদিকে মুস্তাফিজুর রহমানের নিখুঁত কাটার—দুই বোলারের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি আইরিশ ব্যাটাররা। মাত্র ৭ ওভারে ৩২ রান দিয়ে দুজনে নেন ৬ উইকেট। ফলে ১৯.৫ ওভারে গুটিয়ে যায় ১১৭ রানে।

বাংলাদেশও ম্যাচটিতে দলে আনে তিন পরিবর্তন। নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম সাকিবের জায়গায় সুযোগ পান শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারি এবং রিশাদ হোসেন। ফের দলে এসে শরিফুল নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিনও যোগ করেন একটি করে উইকেট।

এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ১১৮ রান—সিরিজ ছিনিয়ে নেওয়ার মতোই সহজ দেখালেও চাপের ম্যাচে যে কোনো কিছুই সম্ভব। তবে আয়ারল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা লিটন দাসদের সামনে সুযোগ খুলে দিয়েছে আরেকটি সিরিজ জয়ের।

Previous Post

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ-জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

Next Post

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ  বাংলাদেশের

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD