Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গতি, জনপ্রিয়তা আর অভিজ্ঞতা-ঢাকার পরিকল্পনায় শোয়েব

December 13, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকা ক্যাপিটালসের চমক, নাম লেখালেন শোয়েব আখতার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার নতুন এক আকর্ষণ যোগ হচ্ছে শোয়েব আখতারের আগমনে। দীর্ঘদিন পর ঢাকায় আসছেন পাকিস্তানের সাবেক গতিতারকা, যিনি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন।

গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে ‘ঢাকা, আমি অনেক দিন পর আসছি’ লিখে নিজের আগমনের ইঙ্গিত দেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। এরপরই ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ জানান, শোয়েব আখতারকে কীভাবে কাজে লাগাতে চায় ঢাকা ক্যাপিটালস।

বিপিএলের প্রথম ১১ আসরে কোনো দলের সঙ্গে যুক্ত না হলেও এবারই প্রথমবারের মতো এই লিগে কাজ করতে আসছেন শোয়েব আখতার। আতিক ফাহাদের মতে, বাংলাদেশে তার বিপুল জনপ্রিয়তাই এই সিদ্ধান্তের বড় কারণ।

ফাহাদ নিজেও শোয়েব আখতারের ভক্ত হওয়ায় তাঁকে দলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে আলাদা আগ্রহ ছিল। তিনি বলেন, ছোটবেলা থেকে ক্রিকেট দেখার সময় শোয়েব আখতার ছিলেন এমন একজন খেলোয়াড়, যাঁর আলাদা ফ্যানবেজ তৈরি হয়েছিল। দীর্ঘ প্রায় ১৫ বছর তিনি বাংলাদেশে আসেননি, সেটিও ফ্র্যাঞ্চাইজিটির জন্য এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

খেলার সময় গতির ঝড়ে ব্যাটসম্যানদের কাবু করা শোয়েব আখতার তার অভিজ্ঞতা দিয়ে ঢাকার স্থানীয় পেসারদের উপকারে আসবেন বলে বিশ্বাস ফ্র্যাঞ্চাইজিটির। তাসকিন আহমেদ ও মারুফ মৃধার মতো বোলারদের জন্য তার দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন আতিক ফাহাদ।

তার ভাষ্য অনুযায়ী, আগের মৌসুমে শহীদ আফ্রিদির আগমনের মতো এবার শোয়েব আখতারকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বিপিএলের সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা যায় এবং স্পনসরদের পরিকল্পনাকেও বাস্তব রূপ দেওয়া যায়।

শোয়েব আখতার তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তিনি ঢাকায় আসবেন। তবে এই সফরে তাঁকে কতদিন পাওয়া যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় ঢাকা ক্যাপিটালস। ফাহাদ জানিয়েছেন, প্রাথমিকভাবে শোয়েব আখতার দুই–এক দিনের জন্য আসছেন। এই সময় পৃষ্ঠপোষকদের এনডোর্সমেন্ট কার্যক্রম ও সমর্থকদের সঙ্গে সম্পৃক্ততার কিছু আয়োজন থাকবে। ভবিষ্যতে সুযোগ পেলে খেলার সময় আবারও তাঁকে আনার পরিকল্পনা রয়েছে, যদিও বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচন ঘিরেও বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফাহাদের মতে, অধিনায়কত্বের জন্য সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা বেশ বড় হওয়ায় সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে। বলা দরকার ২৬ ডিসম্বের শুরু হবে বিপিএল।

Previous Post

অনিশ্চয়তায় হেলস, গুরবাজকে নিয়ে বিকল্প পরিকল্পনায় ঢাকা

Next Post

সাকিব ইস্যুতে যা বললেন আসিফ মাহমুদ

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

সাকিব ইস্যুতে যা বললেন আসিফ মাহমুদ

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD