Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেটীয় অহংকার থেকে আর্থিক ধস

February 1, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

এটা পুরোনো খবর! আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে বাংলাদেশ খেলছে না! তবে এই সিদ্ধান্ত শুধু ক্রীড়াগত নয়, আর্থিক দিক থেকেও বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে। আইসিসির বোর্ড সভার ভোটাভুটির পর বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং স্কটল্যান্ড জায়গা পায়। এর ফলে সরাসরি ও পরোক্ষ মিলিয়ে শত শত কোটি টাকার সম্ভাব্য আয় হারানোর ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুরুতেই অংশগ্রহণ ফি বাবদ বড় অঙ্কের অর্থ থেকে বঞ্চিত হচ্ছে বিসিবি। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলকে আইসিসি দেয় ৩ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৭৫ লাখ। কেবল টুর্নামেন্টে না খেলায় এই অর্থই আর পাওয়া যাচ্ছে না। এর বাইরে প্রাইজমানির সুযোগও পুরোপুরি হারিয়েছে বাংলাদেশ। ৫ম থেকে ১২তম স্থানে থাকা দলগুলো পেত সাড়ে ৪ লাখ ডলার, অর্থাৎ পাঁচ কোটির বেশি টাকা। ম্যাচ জয়ের বোনাস হিসেবে প্রতি জয়ে প্রায় ৩১ হাজার ডলারের বেশি দেওয়ার কথা ছিল। কয়েকটি ম্যাচ জিতলেও অতিরিক্ত কোটি টাকার কাছাকাছি আয় হতো।

সবচেয়ে বড় ধাক্কার জায়গা আইসিসির রাজস্ব বণ্টন। বর্তমান চক্রে আইসিসির মোট আয়ের ৪.৪৬ শতাংশ পায় বাংলাদেশ, যার বার্ষিক পরিমাণ প্রায় ৩৩৭ কোটি টাকা। বিশ্বকাপে অংশ না নেওয়ায় ভবিষ্যৎ বণ্টনে এই অংশ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের হিসাবে, এই বিশ্বকাপ না খেলায় বাংলাদেশ প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ ৩৩৭ কোটিরও বেশি সম্ভাব্য রাজস্ব হারাতে পারে। পাশাপাশি যথাযথ কারণ দেখাতে ব্যর্থ হলে প্রায় ২০ লাখ ডলার বা ২৫ কোটি টাকার মতো জরিমানার ঝুঁকিও রয়েছে।

ক্ষতির প্রভাব ছড়িয়ে পড়ছে সম্প্রচার ও বিজ্ঞাপন বাজারেও। বাংলাদেশ না থাকায় দেশের অফিসিয়াল সম্প্রচারক প্রায় ৩০০ কোটি টাকার লোকসানের আশঙ্কায়। বিজ্ঞাপনী সংস্থাগুলোর সম্ভাব্য ক্ষতি ধরা হচ্ছে আরও প্রায় ১০০ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেট অর্থনীতিতে এক গভীর আর্থিক শূন্যতা তৈরি করছে!

Previous Post

তারকাবহুল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ, মাঠে নামছে তিন দল

Next Post

বাংলাদেশের পাশে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির

বাংলাদেশের পাশে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD