Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কাশ্মীরে আন্তর্জাতিক ক্রিকেট উৎসবে প্রতারণা

November 3, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কাশ্মীরে আন্তর্জাতিক ক্রিকেট উৎসবে প্রতারণা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

কাশ্মীরে শুরু হয়েছিল এক ঝলমলে ক্রিকেট উৎসব-ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (আইএইচপিএল)। আয়োজকেরা বলেছিলেন, এই লিগের মাধ্যমে স্থানীয় ক্রিকেট ও পর্যটনে আসবে নতুন গতি। অংশ নিচ্ছেন ক্রিস গেইল, থিসারা পেরেরা, জেসি রাইডারের মতো আন্তর্জাতিক তারকারা। প্রচারণায় দেখা গিয়েছিল বাংলাদেশের সাকিব আল হাসানের ছবিও। কিন্তু সেই উৎসবের রঙ মিলিয়ে গেছে হঠাৎই-আয়োজকরা পালিয়েছেন, খেলোয়াড়রা রয়ে গেছেন হোটেলবন্দি অবস্থায়।

২৫ অক্টোবর থেকে শ্রীনগরে শুরু হয়েছিল টুর্নামেন্ট, যার ফাইনাল হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “অনিবার্য কারণে” ম্যাচ স্থগিত। এরপর রোববার সকালে দেখা যায়, আয়োজকরা পুরোপুরি উধাও হয়ে গেছেন। হোটেলে তখন প্রায় চল্লিশ জন বিদেশি ও স্থানীয় খেলোয়াড়, আম্পায়ার ও কর্মকর্তা আটকে আছেন—সব বিল বাকি, পারিশ্রমিক অমীমাংসিত।

ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার জানান, ‘আয়োজকেরা হোটেল থেকে পালিয়ে গেছে। তারা খেলোয়াড় বা হোটেল কাউকেই টাকা দেয়নি। শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ফেরার ব্যবস্থা করেছি।‘ ভারতের সাবেক অলরাউন্ডার পারভেজ রাসুল বলেন, ‘বিদেশি কিছু খেলোয়াড়কে হোটেল ছাড়তে দেওয়া হচ্ছিল না। এমনকি ইংলিশ আম্পায়ারকে ব্রিটিশ দূতাবাসের সাহায্য নিতে হয়েছে।’

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজকদের পক্ষ থেকে দেড়শটির মতো কক্ষ বুক করা হয়েছিল। তারা বলেছিল, আন্তর্জাতিক ক্রিকেটারদের উপস্থিতিতে কাশ্মীরের পর্যটন নতুন মাত্রা পাবে। কিন্তু রবিবার সকালে দেখা যায়, আয়োজক দলটি আগের রাতেই চুপিসারে পালিয়েছে।

স্থানীয় ক্রিকেটাররা জানান, লিগের শুরু থেকেই অনিয়ম ছিল স্পষ্ট। মাঠে দর্শক কম, স্পনসরদের আগ্রহহীনতা, এমনকি খেলোয়াড়দের জন্য জার্সি পর্যন্ত কেনা হয়েছিল বাজার থেকে। কারও সঙ্গেই লিখিত চুক্তি হয়নি। ফলে যখন আয়োজকেরা উধাও হন, তখন কারও কাছে দাবিও জানানোর উপায় থাকে না।

Previous Post

ট্রফির সঙ্গে অর্থের জয়ও, নারী বিশ্বকাপে ভারতের ১০৬ কোটি!

Next Post

তিন দিনে জয় রাজশাহীর, জাতীয় লিগে মুশফিক অপরাজিত ৯৩*

Related Posts

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই
বিশেষ প্রতিবেদন

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

6
রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি
বিশেষ প্রতিবেদন

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
Next Post
তিন দিনে জয় রাজশাহীর, জাতীয় লিগে মুশফিক অপরাজিত ৯৩*

তিন দিনে জয় রাজশাহীর, জাতীয় লিগে মুশফিক অপরাজিত ৯৩*

Discussion about this post

সর্বশেষ..

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
6

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে শেষবার ২০২১ সালের এপ্রিলে মাঠে নামার পর দীর্ঘ চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন।...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD