Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কবে মাঠে গড়াবে ক্রিকেট?

May 31, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে আসছে ক্রিকেটারদের সংগঠন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাস সংক্রমণ এখনো কমেনি। তবে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে নানা উদ্যোগ। এরইমধ্যে শেষ হয়েছে দুই মাসের বেশি চলা সাধারণ ছুটি। তবে এখনই ক্রিকেট মাঠে ফিরিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ১৭ মার্চ থেকে গৃহবন্দি হয়ে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এমন কী বন্ধ আছে ঘরোয়া ক্রিকেটও। এখন সরকারের সাধারণ ছুটি শেষ। চলতে শুরু করেছে গণপরিবহন। তারপরও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন অবস্থা পর্যবেক্ষণ করছে বিসিবি।

বোর্ডের প্রধান নির্বাহী জানালেন, ‘দেখুন, মাঠে ক্রিকেট ফেরানোর ভাবনাটা আমাদের রয়েছে। কিন্তু আমরা এ অবস্থায় ঝুঁকি নিতে চাই না। প্রথমে আমরা অফিস প্রস্তুত করব, জীবানুনাশ করতে যা যা করা প্রয়োজন করবো, খেলোয়াড়দের অনুশীলন সুবিধা শতভাগ নিশ্চিত করতে যা যা করার সেগুলো করবো।’

এ অবস্থায় সংক্রমণ বাড়ছে। তাই তাড়াহুড়ো নেই বিসিবির। নিজামউদ্দিন বলেন, ‘আইসিসির এফটিপিতে অনেক ম্যাচ রয়েছে। ঘরোয়া ক্রিকেট মৌসুমের অর্ধেক প্রায় শেষ। আমরা সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করে আইসিসির প্রটোকল মেনে অনুশীলন করতে পারলে অবশ্যই ম্যাচ খেলার ব্যবস্থা করবো। তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। কোনও দুর্ঘটনা ঘটলে দায় তো ক্রিকেট বোর্ডের কাঁধেই আসবে।’

এরমধ্যে ক্রিকেটারদের পাশে থাকলেও চাপে আছেন অনেকেই। ঘরোয়া ক্রিকেট থেকে যাদের রুটি-রুজি তারা বিপাকে রয়েছেন। কারণ মাঠে খেলা নেই, বন্ধ আয় রোজগার।

Previous Post

লম্বা সময় দলের বাইরে থাকায় ইমরুলের আফসোস

Next Post

সাব্বির বলছেন কোন দোষ করেননি, কিন্তু…

Related Posts

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

7
‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’
বিশেষ প্রতিবেদন

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

5
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

3
Next Post
সাব্বির বলছেন কোন দোষ করেননি, কিন্তু…

সাব্বির বলছেন কোন দোষ করেননি, কিন্তু...

Discussion about this post

সর্বশেষ..

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
7

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

by cricbdadmin
0
5

চট্টগ্রামের দাপুটে জয়ের পর সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ মিরপুরের শেষ ম্যাচের দিকে তাকিয়ে। এক ম্যাচ হাতে রেখেই ট্রফির খুব...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
3

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
5

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD