Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এক দশক পর পাকিস্তানে ফিরছে ক্রিকেট

September 26, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সম্মানের লড়াইয়ে উইন্ডিজকে হারাল শ্রীলঙ্কা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর থেকেই একরকম নির্বাসনে পাকিস্তানের ক্রিকেট। নিরাপত্তার জন্যই দেশটিতে এতোদিন টেষ্ট খেলুড়ে দেশগুলো যেতে চাইতো না। তবে সে অবস্থার পরিবর্তন হয়েছে। তাই এক দশক পর ফের দেশটিতে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। শুক্রবার বাংলাদেশ সময় বিকালে করাচিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল।

করাচিতে এক দশক পর ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত পাকিস্তান। শ্রীলঙ্কা ম্যাচের আগে পুরোপুরি ফিট দল পাচ্ছেন নতুন কোচ মিসবাহ-উল-হক। ম্যাচকে ঘিরে করাচির দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দারুণ খুশি সরফরাজ আহমেদ, ‘স্মরণীয় উৎসবে পরিণত হতে যাওয়া ম্যাচের জন্য আমার তর সইছে না। আশা করছি, আমি মাঠে নামার সময় পুরো স্টেডিয়ামের দর্শক আমার পাশে থাকবে। শুধু আমার জন্য গলা ফাঁটাবে না, গোটা দলকে সমর্থন জোগাবে।’

সরফরাজ আরও বলেন, ‘যেকোনো খেলার প্রাণ হচ্ছে দর্শক। যেকোনো দল ও খেলার মূল চালিকাশক্তি হচ্ছে তারা। ভক্ত-সমর্থকরাই একটা দলকে অতিরিক্ত শক্তি জোগায়। খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে সহায়ক ভূমিকা পালন করে।’

এদিকে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানের সহ অধিনায়ক হয়ে নামতে যাওয়ায় দারুণ খুশি বাবর আজম। তিনি চান পুরো দেশ তথা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দিনটি আমার জন্য স্মরণীয় করে রাখুক, ‘ইতিমধ্যে ভক্ত-সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও সম্মান পেয়েছি। এ জন্য তাদের সঠিকভাবে শ্রদ্ধা জানাতে পারিনি আমি। এদিন দলের সহঅধিনায়ক হিসেবে মাঠে নামব। দিনটি হবে আমার জীবনের সেরা দিনগুলোর একটি। আমি চাই- পুরো দেশ তথা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দিনটি আমার জন্য স্মরণীয় করে রাখুক।’

অন্যদিকে পাকিস্তান ক্রিকেটের কঠিন সময়ে পাশে দাঁড়াতে পেরে দারুণ খুশি লঙ্কানরা। যদিও দেশটির বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়রা নেই এ সিরিজে। তারপরও শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী দলটি।

Previous Post

পাঁচ ধাপ এগিয়েছেন সাকিব

Next Post

ইংল্যান্ড মাতিয়ে দেশে ফিরলেন আশরাফুল

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
লর্ডসের গ্যালারিতে স্ত্রী-সন্তান নিয়ে আশরাফুল

ইংল্যান্ড মাতিয়ে দেশে ফিরলেন আশরাফুল

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD