Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইংল্যান্ড মাতিয়ে দেশে ফিরলেন আশরাফুল

October 1, 2019
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
লর্ডসের গ্যালারিতে স্ত্রী-সন্তান নিয়ে আশরাফুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জাতীয় দলে খেলার আশা এখনো ছেড়ে দেননি তিনি। লড়াই চলছেই! যদিও ফের বাংলাদেশের জার্সি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ব্যস্ততার কমতি নেি্ মোহাম্মদ আশরাফুলের। তিন মাস ইংল্যান্ডে কেন্ট প্রিমিয়ার লিগ মাতিয়ে দেশে ফিরেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এবার নতুন মিশন। জাতীয় লিগ মাঠে গড়াচ্ছে আগামী মাসের শুরুতে। যেখানে চোখ আশরাফুলের। তার আগে ইংল্যান্ডে সময়টা ভালই কেটেছে তার। ব্ল্যাকহিল ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন ১১ ইনিংস। করেছেন ৪৫০ রান। নেন ২০টি উইকেট। এই সাফল্যটা লিগেও চাইছেন। আশরাফুল বলেন, ‘তিন মাসের বেশি সময় দেশের বাইরে ছিলাম। যেহেতু আমাদের ঘরোয়া লিগ বন্ধ ছিল তাই পুরো সিজনই ইংল্যান্ডে খেলেছি। আবার পরিবারের সঙ্গে সেখানে বিশ্বকাপের ম্যাচও দেখেছি। সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে আমার।’

নতুন মিশনের আগে আরও জানাচ্ছিলেন, ‘দেখুন, সামনে জাতীয় লিগ, অনুশীলন করছি। চেষ্টা করছি। গত তিন মাসের মতো তো বাইরেই ছিলাম। সেখানেও সমর্থকরা অনেক সমর্থন-ভালোবাসা দিয়েছেন। এখনো তারা অপেক্ষা করেন। সবাই দোয়া করবেন যেন জাতীয় লিগে ভালো করতে পারি। তখন হয়তো বিবেচনায় আসতে পারি। লক্ষ্য এখন একটাই- সামনে ভালো খেলা। এজন্য সবাই যেভাবে আশা করছে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমি।’

সামনের জাতীয় লিগে ব্যাট হাতে সাফল্য পেতে চান তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ব্যাটসম্যান বলেন, ‘আমি সত্যিই খুব ভাগ্যবান, যে জাতীয় দলের শুরুর দিকে ছিলাম। এ কারণেই এখনো সবার সমর্থন পাচ্ছি। দেশের জার্সিতে যেন আরেকবার ফিরতে পারি।’

আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে জাতীয় লিগ। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলবেন লিগে। কারণ নভেম্বরে ভারতের সঙ্গে টেস্ট সিরিজ। তার আগে প্রস্তুতির এটাই বড় সুযোগ।

Previous Post

এক দশক পর পাকিস্তানে ফিরছে ক্রিকেট

Next Post

সানিয়ার চমক ও নারীদের পরামর্শ

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

8
যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

3
মিরপুরে মুশফিক-লিটনের সেঞ্চুরি, বড় পুঁজির পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে লিটনের রেকর্ড

6
Next Post
সানিয়ার চমক ও নারীদের পরামর্শ

সানিয়ার চমক ও নারীদের পরামর্শ

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD