Sunday, November 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

রেকর্ড ভাঙায় গর্বিত মুশফিক

November 8, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নতুন ইতিহাস গড়ে কিংবদন্তির কাতারে মুশফিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সতীর্থের ব্যাটে ভাঙতে দেখেছেন দীর্ঘদিনের নিজের গড়া রেকর্ড। তাও আবার ড্রেসিংরুমে বসে। তাওহীদ হৃদয়ের এমন কীর্তিতে অখুশি হওয়ার বদলে গর্বিত ও আনন্দিত মুশফিকুর রহিম। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, রেকর্ড গড়ার পাশাপাশি তা ভাঙার মধ্যেও আনন্দ রয়েছে। হৃদয়ের গড়া নতুন রেকর্ডও একদিন অন্য কোনো বাংলাদেশি ব্যাটার ভাঙবেন, এমন প্রত্যাশা তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। তার এই ইনিংসেই ভেঙেছে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। এত দিন রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন হৃদয়।

মজার বিষয় হলো, মুশফিকের নিজ জেলা বগুড়ার ছেলে হৃদয় ছোটবেলা থেকেই তাকে দেখে ক্রিকেটে অনুপ্রাণিত হয়েছেন। সেই হৃদয়ের ব্যাটেই নিজের রেকর্ড ভাঙতে দেখা মুশফিকের কাছে বিশেষ এক অভিজ্ঞতা। রেকর্ড হাতছাড়া হলেও বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশ করা এক ভিডিওতে নিজের অনুভূতি জানিয়ে মুশফিক বলেন, ‘আমি মনে করি আমি অনেক ভাগ্যবান। যেটা সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল, সেটা ভাঙ্গা ড্রেসিংরুমে বসে নিজের চোখে সামনে দেখা। এটা অনেক বড় একটা জিনিস আলহামদুলিল্লাহ্‌।’

হৃদয়ের গড়া ২৪২ রানের রেকর্ডও যেন বেশিদিন অক্ষত না থাকে, সেই প্রত্যাশা করেছেন মুশফিক। তার মতে, রেকর্ডের প্রকৃত আনন্দ তখনই, যখন তা দলের জয়ে অবদান রাখে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করব পরবর্তীতে এই রেকর্ডও কেউ ভাঙবে। রেকর্ড হয়ই ভাঙার জন্য। ঐ রেকর্ডও কেউ যেন দলকে জেতানোর জন্য ভাঙে। এর চেয়ে বড় অনুভূতি আর হয় না। সবচেয়ে বড় বিষয়, দলের জন্য এটা অনেক প্রয়োজন ছিল। আশা করি এটার কারণেই ম্যাচ জিতব।’

এর আগে তৃতীয় দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হৃদয়ের ইনিংসের প্রশংসা করেছিলেন মুশফিক। সেখানে অনুজ সতীর্থের প্রতি মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করে লিখেছিলেন, ‘মাশাআল্লাহ ভাই, কী অসাধারণ ইনিংস! ড্রেসিংরুম থেকে সরাসরি এই ইনিংসটি দেখার সৌভাগ্য ও সুযোগ হয়েছে আমার। মহান আল্লাহ তোমাকে আরও সাফল্য দান করুন। আশা করি, টেস্ট ক্রিকেটে যুগ যুগ ধরে এই ইনিংসটি ম্যাচজয়ী ইনিংস হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ।’

হৃদয়ের রেকর্ড গড়ায় নিজের গর্বের কথাও গোপন রাখেননি মুশফিক। তাকে কুর্নিশ জানিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, তুমি রেকর্ডটি ভেঙেছ, এতে আমি ভীষণ গর্বিত। তোমাকে কুর্নিশ, ভাই।’

টেস্ট ক্যারিয়ারের মাত্র পঞ্চম ইনিংসেই এমন অসাধারণ কীর্তি গড়েছেন হৃদয়। তার ২৪২ রানের ইনিংস বাংলাদেশের ক্রিকেটে নতুন এক মাইলফলক হয়ে থাকবে। তবে এই ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। আপাতত নিজের রেকর্ড ভাঙা সতীর্থের সাফল্যে গর্বিত মুশফিকের কণ্ঠে ধ্বনিত হচ্ছে নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা।

Related Posts

সিলেটে স্পিনারদের দাপটে লড়ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে স্পিনারদের দাপটে লড়ছে বাংলাদেশ

0
তাইবুরের নবম শতক, সানজিদের চমক
বিশেষ প্রতিবেদন

তাইবুরের নবম শতক, সানজিদের চমক

0
সিলেটে তাওহীদ হৃদয়ের যত রেকর্ড
বিশেষ প্রতিবেদন

সিলেটে তাওহীদ হৃদয়ের যত রেকর্ড

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD