Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের

July 12, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিকেটে মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের পর গায়ানায় গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ ব্যর্থতার মুখে পড়েন বাংলাদেশের এই তারকা। ব্যাট হাতে মাত্র ৭ রান, আর বল হাতে ৪ ওভারে উইকেটশূন্য ৩৪ রান-এই হলো সাকিবের হতাশাজনক পারফরম্যান্স।

টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। পাওয়ার প্লেতে দ্রুত ৩ উইকেট হারালে ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামেন সাকিব। তবে শুরু থেকেই ছিল সংগ্রামের চিত্র। ৭ বলে মাত্র ১ রান করার পর মোহাম্মদ নাবির বিপক্ষে একটি ছক্কা মারলেও, পরের বলেই স্লোয়ার বুঝতে না পেরে ক্যাচ দেন লং অফ ও মিড অফের মাঝখানে।

টি-টোয়েন্টিতে এটি সাকিবের টানা ব্যর্থতার অংশ। সবশেষ ১০ ম্যাচের ছয়টিতেই তিনি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, এবং সাত ম্যাচে কোনো উইকেট পাননি বল হাতেও।

হোবার্ট হারিকেনসের লক্ষ্য ছিল ১৪২ রান, যা ১৮ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে টপকে যায় তারা। দুবাইয়ের অধিনায়ক গুলবাদিন নাইব শুরু থেকেই স্পিনে ভরসা রাখেন-দুই প্রান্তে ছিলেন সাকিব ও রোহান মোস্তফা। কিন্তু আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।

সাকিব নিজের প্রথম ওভারে বেন ম্যাকডারমটের কাছে দুটি চার হজম করেন, দ্বিতীয় ওভারে আরও দুটি। পরবর্তী স্পেলে কিছুটা নিয়ন্ত্রণ আনলেও উইকেটশূন্য থাকেন। শেষ ওভারে এসে দেন আরও ৯ রান।

হোবার্টের দুই ওপেনার ম্যাকডারমট (২৪ বলে ৪৮) ও ম্যাকিলিস্টার রাইট (৪৭ বলে ৫০*) দারুণ ব্যাটিংয়ে দলকে সহজ জয় এনে দেন। দুই ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দুবাই ক্যাপিটালস। পরবর্তী ম্যাচে তারা সোমবার ভোরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে।

Tags: shakib al hasan
Previous Post

জুলাইয়ে তিন টি-টোয়েন্টি, টিভিতে দেখাবে টি স্পোর্টস

Next Post

ডিউক বল: বাউন্ডারি পেরিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

5
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
ডিউক বল: বাউন্ডারি পেরিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে

ডিউক বল: বাউন্ডারি পেরিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
5

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD