Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইমন-হৃদয়-সাকিবের ব্যাটে লড়াকু পুঁজি বাংলাদেশের

July 5, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইমন-হৃদয়-সাকিবের ব্যাটে লড়াকু পুঁজি বাংলাদেশের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রান করেছে বাংলাদেশ। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও শুরুটা প্রত্যাশিত হয়নি, তবে ফিফটি হাঁকান পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। শেষ দিকে ঝড় তোলেন তানজিম হাসান সাকিব, তার ছোট অথচ কার্যকর ইনিংসেই আড়াইশ’র কাছাকাছি যেতে পারে বাংলাদেশ।

ইনিংসের শুরুতে মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ৭ রান করা তানজিদ হাসান তামিমকে ফেরান আসিথা ফার্নান্দো। এরপর নাজমুল হোসেন শান্ত ও ইমনের জুটি কিছুটা স্থিরতা এনে দেয়। শান্ত ১৯ বল খেলে ১৪ রান করে ফেরেন, তবে অন্যপ্রান্তে দৃঢ় ছিলেন ইমন। সাবলীল ব্যাটিংয়ে ৬৯ বলে ৬৭ রান করেন তিনি, ফিরিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ইমনের বিদায়ের পর দায়িত্ব নেন হৃদয়। মিরাজ ও শামীম হোসেন বড় ইনিংস খেলতে পারেননি। মিরাজ ১০ বলে ৯ ও শামীম ২৩ বলে ২২ রান করে ফিরে যান। এরপর জাকের আলী ও হৃদয়ের জুটি দলের স্কোরবোর্ড কিছুটা এগিয়ে নেয়। জাকের ৪০ বলে ২৪ রান করে বিদায় নেন। হৃদয় তুলে নেন অর্ধশতক, তবে রান আউট হয়ে ৬৭ বলে ৫১ রানে শেষ হয় তার ইনিংস।

সবশেষে একাই লড়াই চালিয়ে যান তানজিম হাসান সাকিব। লোয়ার অর্ডারে দাঁড়িয়ে ২১ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ভর দিয়ে বাংলাদেশ পৌঁছে যায় ২৪৮ রানে। মুস্তাফিজুর রহমান ৭ বলে শূন্য রানে আউট হলে ইনিংস গুটিয়ে যায় ৪৫.৫ ওভারে।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আসিথা ফার্নান্দো। হাসারাঙ্গা নেন ৩ উইকেট, বাকি দুই উইকেট ভাগ করেন চামিরা ও আসালাঙ্কা।

প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর আজকের ম্যাচে জয়টাই একমাত্র লক্ষ্য বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮/১০ (পারভেজ ৬৭, তানজিদ ৭, শান্ত ১৪, হৃদয় ৫১, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, তানজিম ৩৩*, হাসান ০, তানভির ৪, মুস্তাফিজ ০; আসিথা ৯-০-৩৫-৪, থিকশানা ৭-০-৩২-০, চামিরা ৭-০-৩৭-১, আসালাঙ্কা ৩-০-২৪-১, ওয়েলালাগে ৮-০-৩২-০, হাসারাঙ্গা ৯.৫-১-৬০-৩, কামিন্দু ২-০-১৯-০)

Previous Post

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে

Next Post

তানভিরের পাঁচে জয়ে ফিরল বাংলাদেশ, সিরিজে সমতা

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
তানভিরের পাঁচে জয়ে ফিরল বাংলাদেশ, সিরিজে সমতা

তানভিরের পাঁচে জয়ে ফিরল বাংলাদেশ, সিরিজে সমতা

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD