Tuesday, July 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ট্রফি কার? ঢাকা নাকি কুমিল্লার?

February 7, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াই। দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস মুখোমুখি ২০১৫ সালের শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ানসের। শুক্রবার ছুটির দিনে সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা পুনরুদ্ধারে লড়বে দুই দল। ফাইনাল ম্যাচটি সরাসরি দেখাবে মাছরাঙ্গা ও জিটিভি।

ঢাকা-কুমিল্লা দুই দলেরই দারুণ মিল। এবারের টুর্নামেন্টে উড়ন্ত সূচনা হয়েছিল তাদের। টানা জয়ের পরই ছন্দ পতন। এক সময় প্লে-অফে খেলা নিয়েই ছিল শঙ্কা। তবে কুমিল্লা অনিশ্চয়তা কাটিয়ে সবার আগে উঠে আসে বিপিএলের সেরা চারে। এরপর সবার শেষে উঠে সাকিব আল হাসানের ঢাকা।

প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয় কুমিল্লা। এলিমিনেটর রাউন্ডে চিটাগং ভাইকিংসকে হারিয়ে ফাইনালে জায়গা পাওয়ার আশা টিকিয়ে রাখে ঢাকা। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে উঠে ফাইনালে।

তবে ফাইনালের আগে খুব বেশি ভাবছেন না সাকিব আল হাসান। ঢাকার অধিনায়ক বলেন, ‘এটা একটা কঠিন টুর্নামেন্ট, অনেক লম্বা সময় ধরে খেলা হয়, এখানে লম্বা সময় মনোনিবেশ করে থাকতে হয়, তাই ফাইনাল নিয়ে আলাদা চাপ নিতে চাচ্ছি না। এত লম্বা একটা টুর্নামেন্টে একটু ত্রুটিবিচ্যুতি, এদিক-সেদিক হতেই পারে। কিন্তু ফাইনালে নিজের সেরাটা ঢেলে দেওয়ার জন্য দলের সবাই মুখিয়ে আছে।’

ফাইনালের আগে আত্মবিশ্বাসী কুমিল্লাও। দলের অধিনায়ক ইমরুল কায়েস জানিয়ে রাখলেন ‘মাঠে স্নায়ু ধরে রাখতে হবে। বাইরের পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে পারলে সফল হওয়া যাবে। বেশি রোমাঞ্চিত হলে সুযোগ কমে যাবে। দলের মিটিংয়েও আমরা এই আলোচনা করেছি। মাঠে খেলাটা উপভোগ করতে পারলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’

তবে পুরো জার্নি নিয়ে খুশি ইমরুল। বলছিলেন, ‘আমি বেশ খুশি, কারণ আমরা প্রথম থেকে ফাইনাল পর্যন্ত বেশ ভালো ক্রিকেট খেলেছি। প্রত্যেক ক্রিকেটার মন থেকে চেয়েছে আমরা ফাইনাল খেলব। তবে শিরোপা জিততে ভাগ্যও লাগে। আমাদের চেষ্টা করতে হবে সেরা ক্রিকেট খেলার। ওদের (ঢাকা) বিপক্ষে জিততে হলে সেরা ক্রিকেট খেলতে হবে।’

ঢাকা ডায়নামাইটসে চার অলরাউন্ডার সাকিব আল হাসান, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। আর কুমিল্লায় মোহাম্মদ সাইফউদ্দিন, থিসারা পেরেরা ও শহীদ আফ্রিদি। লড়াইয়ের মঞ্চ তৈরি। ঢাকা নাকি কুমিল্লা? উত্তর মিলবে শুক্রবার রাতে!

Previous Post

ফের উইন্ডিজ দলে ক্রিস গেইল

Next Post

রোহিত শর্মার রেকর্ড, অনায়াস জয় ভারতের

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

2
অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর
অনান্য খেলা

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

6
বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

8
Next Post

রোহিত শর্মার রেকর্ড, অনায়াস জয় ভারতের

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
2

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

by cricbdadmin
0
6

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন আর কখনোই পূরণ হবে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

by cricbdadmin
0
8

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার নাহিদ রানা। আগুনঝরা বোলিংয়ে ১০ ওভারে ২...

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

by cricbdadmin
0
8

মাত্র ১৪২ রানের লক্ষ্য। আধুনিক ওয়ানডে ক্রিকেটে এমন রান তাড়া করে জয় পাওয়াকে সাধারণ ঘটনা বলেই ধরা হয়। কিন্তু সেই...

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
8

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD