Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রোহিত শর্মার রেকর্ড, অনায়াস জয় ভারতের

February 8, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এক ম্যাচ পরই ধাক্কা সামলে উঠেছে ভারতীয় দল। আগের ম্যাচেই নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হারের লজ্জায় ডুবেছিল দলটি। শুক্রবার সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। এদিনই আন্তর্জাতিক টি-টুয়েন্টেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। অধিনায়কের ব্যাটেই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ৭ উইকেটের জয় তুলে নিয়েছে।

শুক্রবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ভারত জিতেছে অনায়াসে, সাত বল হাতে রেখেই। এই জয়ে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৮ রান করে নিউজিল্যান্ড। ক্রুনাল পান্ডিয়া নেন ৩ উইকেট। জবাবে নেমে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।

কিউইদের চ্যালেঞ্জে ব্যাট হাতে নিয়েই রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দুর্দান্ত সূচনা এনে দেন। দু’জন যোগ করেন ৭৯ রান। রোহিত ৫০ রান করেন মাত্র ২৯ বলে। ছিল ৪ ছয় আর ৩ চার। এই ইনিংস খেলার পথে কিউই লেগ স্পিনার রীতেন্দ্র সোধিকে ছয় মেরে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটি নতুন গড়েন। মার্টিন গাপটিলকে (৭৬ ম্যাচে ২২৭২ রান) পেছনে ফেলে রোহিত (৯২ ম্যাচে ২২৮৮ রান) উঠে যান নতুন উচ্চতায়।
টি-টুয়েন্টি ব্যক্তিগত সর্বোচ্চ রানের সঙ্গে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি ক্লাবে পা রাখেন রোহিত (১০২টি)। এই ফরম্যাটে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ক্রিস গেইল (১০৩) আর গাপটিলের (১০৩) দখলে।

রোহিত ফেরার পর ঋশভ পান্ট ও মহেন্দ্র সিং ধোনি মিলে ৭ বল হাতে রেখে লক্ষ্য পৌঁছে যান। ২৮ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন পান্ট। ১৭ বলে ২০ রানে অপরাজিত ধোনি।

সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৮/৮ (সাইফার্ট ১২, মানরো ১২, উইলিয়ামসন ২০, মিচেল ১, টেলর ৪২, ডি গ্র্যান্ডহোম ৫০, স্যান্টনার ৭*, কুগেলাইন ২, সাউদি ৩*; ভুবেনশ্বর ১/২৯, খলিল ২/২৭, হার্দিক ১/৩৬, ক্রুনাল ৩/২৮, চেহেল ০/৩৭)।
ভারত: ১৮.৫ ওভারে ১৬২/৩ (রোহিত ৫০, ধাওয়ান ৩০, পান্ট ৪০*, শঙ্কর ১৪, ধোনি ২০*; সাউদি ০/৩৪, কুগেলাইন ০/৩২, ফার্গুসন ১/৩১, শোধি ১/৩১, মিচেল ১/১৫)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা

ম্যাচসেরা: ক্রুনাল পান্ডিয়া

Previous Post

ট্রফি কার? ঢাকা নাকি কুমিল্লার?

Next Post

ফের অস্ট্রেলিয়া দলে পন্টিং

Related Posts

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি
বিশেষ প্রতিবেদন

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

4
জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
বিশেষ প্রতিবেদন

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
Next Post

ফের অস্ট্রেলিয়া দলে পন্টিং

Discussion about this post

সর্বশেষ..

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

by cricbdadmin
0
6

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD