Saturday, August 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ দলে সুখবর, ফিরলেন লিটন দাস

August 1, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমদের সঙ্গী হচ্ছেন লিটন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। ১৩ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচের জন্য আগে ঘোষিত দলে তিনি ছিলেন না। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে।

গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে কাফ মাসলে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও কোনো ম্যাচে খেলতে পারেননি। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, ১২ আগস্ট ফিটনেস পরীক্ষার পর তার মাঠে ফেরার সময় চূড়ান্ত করা হবে। সেই কারণেই প্রথম দফায় তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছিল।

তবে পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় লিটনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তিনি রোববার ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে পৌঁছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়ে পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করবেন। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুন থেকে মাঠের বাইরে থাকা লিটন এখন অনেকটাই ভালো অনুভব করছেন এবং প্রথম টেস্টের একাদশের জন্যও তাকে বিবেচনা করা হতে পারে।

লিটনের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। কারণ চোটের কারণে এই সিরিজে আগে থেকেই একাধিক খেলোয়াড়কে হারিয়েছে দল। সাইড স্ট্রেইনের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। এছাড়া প্রথম টেস্টের দলে নেই আরেক পেসার শরীফুল ইসলামও। এমন পরিস্থিতিতে লিটনের ফিরে আসা দলের ব্যাটিং বিভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে রয়েছেন: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান এবং লিটন দাস।

Previous Post

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরতে চান হ্যাজেলউড

Related Posts

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরতে চান হ্যাজেলউড
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরতে চান হ্যাজেলউড

5
দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ

6
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

ফিরে দেখা মিরাজের অধ্যায়

5

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সঙ্গী হচ্ছেন লিটন

বাংলাদেশ দলে সুখবর, ফিরলেন লিটন দাস

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। ১৩ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচের...

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরতে চান হ্যাজেলউড

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরতে চান হ্যাজেলউড

by cricbdadmin
0
5

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। ইনজুরির কারণে প্রায় নয় মাস জাতীয় দলের বাইরে...

দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
6

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজকে...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

ফিরে দেখা মিরাজের অধ্যায়

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে সাদা ও লাল বলের জন্য আলাদা অধিনায়কের যুগ শুরু হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের নেতৃত্ব থেকে...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে কাজ করছে বিসিবি

by cricbdadmin
0
7

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা কাটাতে সরকারি পর্যায়ে যোগাযোগ জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD