Saturday, August 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ

August 1, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। সফর শুরুর আগে দেশবাসীর কাছে দোয়া চেয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক।

অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শান্ত লেখেন, ‘অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছি। দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে আছি। সবাই আমার এবং বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের জন্য এই সফরের গুরুত্ব অনেক। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেট বিশ্বের অন্যতম কঠিন কন্ডিশনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সাইড স্ট্রেনের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের অন্যতম সেরা পেসার নাহিদ রানা। এছাড়া ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। যদিও টিম ম্যানেজমেন্ট আশাবাদী, চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারবেন এই দুই ক্রিকেটার।

চোটের ধাক্কা থাকলেও অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় একটি দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের মাধ্যমে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের এই সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকেরা প্রায় সেরা দলই ঘোষণা করেছেন, ফলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে মিরপুরে, যখন স্টিভ স্মিথদের ২০ রানে হারিয়েছিল টাইগাররা। বাকি পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। সেই পরিসংখ্যান বদলে দেওয়ার লক্ষ্য নিয়েই এবার অস্ট্রেলিয়ার মাটিতে নামবে শান্তর দল।

প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, অমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং মুশফিক হাসান।

Previous Post

ফিরে দেখা মিরাজের অধ্যায়

Related Posts

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

ফিরে দেখা মিরাজের অধ্যায়

5
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে কাজ করছে বিসিবি

7
হাতে চোট পেলেন নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

নাহিদের চোটের চিকিৎসা শুরু অস্ট্রেলিয়ায়

3

Discussion about this post

সর্বশেষ..

দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
1

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজকে...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

ফিরে দেখা মিরাজের অধ্যায়

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে সাদা ও লাল বলের জন্য আলাদা অধিনায়কের যুগ শুরু হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের নেতৃত্ব থেকে...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে কাজ করছে বিসিবি

by cricbdadmin
0
7

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা কাটাতে সরকারি পর্যায়ে যোগাযোগ জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি...

হাতে চোট পেলেন নাহিদ রানা

নাহিদের চোটের চিকিৎসা শুরু অস্ট্রেলিয়ায়

by cricbdadmin
0
3

অস্ট্রেলিয়া সফরের আগেই চোট যেন বাংলাদেশ দলের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। দলের চার পেসার ও এক ব্যাটার বর্তমানে ইনজুরিতে ভুগছেন।...

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

by cricbdadmin
0
5

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD