Sunday, December 14, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘অনাকাঙ্ক্ষিত ঘটনার’ জন্য ক্ষমা চাইলেন বিসিবি প্রধান

November 12, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবিতে ফের সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত‘ বলে আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

গত ৯ ও ১০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। এতে সারা দেশ থেকে উপস্থিত ছিলেন বিসিবির কাউন্সিলর ও কোচরা। শেষ দিনে ছিল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনেরও, যেখানে আমন্ত্রণ জানানো হয় সাংবাদিকদের।

তবে নির্ধারিত সময়ে সংবাদকর্মীদের ভেন্যুতে প্রবেশের সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেন। এই ঘটনাই পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট মহলে আলোচনার জন্ম দেয়।

আজ বুধবার প্রকাশিত ভিডিও বার্তায় বিসিবি সভাপতি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমি নিজেই আপনাদের (সংবাদকর্মীদের) সেখানে দাওয়াত করেছিলাম। যদিও প্রস্তুতি নিতে কিছুটা দেরি হয়েছিল, কিন্তু বাইরে এসে দেখি আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি। আমরা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

তিনি আরও জানান, ঘটনাটির পেছনে কারও দায়িত্বহীনতা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, ‘আমাদের কোন বিভাগ বা ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

ভিডিও বার্তার শেষাংশে বিসিবি সভাপতি সাংবাদিকদের ‘ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার’ হিসেবে আখ্যা দিয়ে ভবিষ্যতে আরও সহযোগিতা কামনা করেন, ‘ভুল আমরা করেছি, ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা সবাই মিলে বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাব।’

Previous Post

সাদমান–জয়ের ব্যাটে দারুণ প্রথম সেশন বাংলাদেশের

Next Post

দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে জয়ের সেঞ্চুরি

Related Posts

‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই?’-মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেটারদের আন্দোলন
বিশেষ প্রতিবেদন

‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই?’-মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেটারদের আন্দোলন

7
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

8
ফি-গ্যারান্টি পরিশোধে স্বচ্ছতা দেখাল চট্টগ্রাম, আনুষ্ঠানিক ব্যাখ্যা বিসিবির
বিশেষ প্রতিবেদন

বড় চমক চট্টগ্রাম রয়্যালসের, শক্তিশালী বিদেশি বহর

12
Next Post
দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে জয়ের সেঞ্চুরি

দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে জয়ের সেঞ্চুরি

Discussion about this post

সর্বশেষ..

‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই?’-মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেটারদের আন্দোলন

‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই?’-মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেটারদের আন্দোলন

by cricbdadmin
0
7

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে প্রতিবাদে নেমেছেন ৫০-৬০...

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

by cricbdadmin
0
8

শেষ দিকে হঠাৎ ব্যাটিং ধস নামলেও জয় হাতছাড়া হতে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনারের দুর্দান্ত জুটির ওপর ভর করে...

ফি-গ্যারান্টি পরিশোধে স্বচ্ছতা দেখাল চট্টগ্রাম, আনুষ্ঠানিক ব্যাখ্যা বিসিবির

বড় চমক চট্টগ্রাম রয়্যালসের, শক্তিশালী বিদেশি বহর

by cricbdadmin
0
12

বিপিএলের এবারের আসর শুরুর আগেই বিভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। নিলামের সময় সর্বোচ্চ অর্থ ব্যয় করে দল গঠন...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিপিএলে সিলেট পর্বেই নোয়াখালীর সঙ্গে থাকছেন সৌম্য

by cricbdadmin
0
7

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। হাতে এখনো প্রায় দুই সপ্তাহ সময় থাকলেও এরই মধ্যে...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

সাকিব ইস্যুতে যা বললেন আসিফ মাহমুদ

by cricbdadmin
0
8

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান এক অনন্য নাম। মাঠের পারফরম্যান্সে তিনি যেমন দেশের ইতিহাসে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে তুলে ধরেছেন,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD