Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ জিম্বাবুয়ে

July 21, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নভেম্বরের শুরুতেই ঢাকায় জিম্বাবুয়ে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো জিম্বাবুয়ে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এ সিদ্ধান্তেই বিপাকে পড়লেন দেশটির ক্রিকেটাররা। ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে জিম্বাবুয়েকে এই নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এই সময়টাতে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ধরণের কর্মকান্ডে অংশ নিতে পারবে না দেশটি।

বৃহস্পতিবার লন্ডনে হওয়া বার্ষিক বৈঠকে জিম্বাবুয়েকে দেওয়া আর্থিক প্রণোদনাও বন্ধ করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের এ সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এরমধ্যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিলে আর নির্বাচিত কমিটি বোর্ডের দায়িত্ব নিতে পারলেই স্থগিতাদেশ তুলে নিতে পারে আইসিসি। অক্টোবরে আইসিসির বোর্ড মিটিংয়ে আগে সুখবর পাবে না জিম্বাবুয়ে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিষেধাজ্ঞা শাস্তিটা মেনে নিতে পারছেন না জিম্বাবুয়ের ক্রিকেটাররা। ১২ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৩২ টি-টুয়েন্টি খেলা সিকান্দার রাজা বলেন, ‘কিভাবে একটা সিদ্ধান্ত একটি দলকে ক্রিকেটে আগন্তুক বানিয়ে দিতে পারে, কীভাবে একটি সিদ্ধান্ত অনেক লোককে বেকার বানিয়ে দিতে পারে। অবশ্যই এভাবে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চাইনি।’

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েও ক্রিকেটকে পেশা হিসেবে নিয়েছেন সিকান্দার রাজা। জানেন না কীভাবে হবে তাদের রুটি–রুজির ব্যবস্থা, ‘জানি না আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমরা কোথায় খেলব। ক্লাব ক্রিকেটে খেলব নাকি আমরা কোনো ক্রিকেটই খেলতে পারব না? আমরা কী ক্রিকেট সরঞ্জামাদি পুড়িয়ে ফেলে চাকরি খুঁজব? আমি ঠিক জানি না এখন আমাদের কী করা উচিত। আইসিসি, আপনাদের রায় ও ক্রিকেটে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হৃদয় ভেঙে দিয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেটে সরকারি কোনো হস্তক্ষেপ নেই।’
এদিকে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নিয়ম চালু করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লন্ডনে গত বৃহস্পতিবার আইসিসির চলতি সভায় এ অনুমোদন দেয়া হয়। ১ আগষ্ট থেকে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যশেজ থেকেই এ নিয়ম কার্যকর হবে। এছাড়া স্লো ওভার রেটের কিছু নিয়ম যুক্ত করেছে ক্রিকেটর অভিভাবক সংস্থাটি।

Previous Post

আইসিসির হল অফ ফেমে শচীন

Next Post

আফগানদের কাছে হেরে গেল ইমরুল-সাব্বিরদের দল

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

9
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
আফগানদের কাছে হেরে গেল ইমরুল-সাব্বিরদের দল

আফগানদের কাছে হেরে গেল ইমরুল-সাব্বিরদের দল

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
9

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD