Friday, July 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

June 18, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। এর মধ্যে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের চোট দলকে আরও ভোগাচ্ছে।

ওয়ানডে সিরিজে পাওয়া চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি লিটন। আগামীকাল শুক্রবার চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় লিটন আদৌ খেলতে পারবেন কি না। প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের দলের ব্যাটিংয়ে একটি জুটির অভাবের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, লিটনের অনুপস্থিতি দল অনুভব করেছে।

তালহা বলেন, ‘লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও তার চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি, পরের ম্যাচের আগেই তার অবস্থা নিয়ে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে।’

প্রথম ম্যাচে হারের পর গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। ক্রিকেটাররা হোটেলেই জিম সেশন করেছেন। তবে লিটনকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। টাইগার টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, লিটনের অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং দ্রুত সেরে উঠছেন তিনি। তবু আগামীকালের ম্যাচে তার খেলা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সেক্ষেত্রে ম্যাচের দিন মাঠে ফিটনেস টেস্টের পরই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চলতি মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য লিটন। ফলে টি-টোয়েন্টি সিরিজে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে কি না, সেটিও বিবেচনায় রয়েছে টিম ম্যানেজমেন্টের।

গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের মাংসপেশিতে চোট পান লিটন। আজ এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশের অধিনায়ক বাম পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন।

Previous Post

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

Next Post

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

Related Posts

রমজানে বাড়তি শক্তি, রাজার ব্যাটে চমক
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের বদলে যাওয়ার গল্প শোনালেন রাজা

8
সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন
বিশেষ প্রতিবেদন

‘ভুল করেও শিক্ষা নিচ্ছি না’, হারের পর কঠোর বার্তা কোচের

8
মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ
বিশেষ প্রতিবেদন

হারের কারণ খুঁজে পেলেন হৃদয়

9
Next Post
সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

রমজানে বাড়তি শক্তি, রাজার ব্যাটে চমক

জিম্বাবুয়ের বদলে যাওয়ার গল্প শোনালেন রাজা

by cricbdadmin
0
8

সময় ১৬০ কিংবা ১৭০ রান করলেই সন্তুষ্ট থাকত জিম্বাবুয়ে। কিন্তু আধুনিক ক্রিকেটে সেই মানসিকতা আর টিকিয়ে রাখতে চান না অধিনায়ক...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

‘ভুল করেও শিক্ষা নিচ্ছি না’, হারের পর কঠোর বার্তা কোচের

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হারের কারণ খুঁজে পেলেন হৃদয়

by cricbdadmin
0
9

জয়ের সম্ভাবনা তৈরি করেও প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হার এড়াতে পারেনি বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানেই...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

রানের বন্যায়ও উজ্জ্বল সাকিব, তবে…

by cricbdadmin
0
8

মেজর লিগ ক্রিকেটে ব্যাটারদের চার-ছক্কার ঝড়ে যখন বোলাররা কার্যত অসহায়, তখন ব্যতিক্রমী পারফরম্যান্স দেখালেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশি অলরাউন্ডারের...

আটলান্টায় শেষ হাসি আর্জেন্টিনার, ফাইনালে স্পেনের মুখোমুখি মেসির দল

আটলান্টায় শেষ হাসি আর্জেন্টিনার, ফাইনালে স্পেনের মুখোমুখি মেসির দল

by cricbdadmin
0
8

আর্জেন্টিনাকে হারাতে হলে শেষ বাঁশি পর্যন্ত লড়তে হয়-বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে সেই কঠিন বাস্তবতাই নতুন করে বুঝিয়ে দিল লিওনেল স্কালোনির দল।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD