Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আফগানদের কাছে হেরে গেল ইমরুল-সাব্বিরদের দল

July 19, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আফগানদের কাছে হেরে গেল ইমরুল-সাব্বিরদের দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। দলে তারকা ক্রিকেটারেরও কমতি ছিল না! কিন্তু এই দলটাই কীনা হেরে গেল আফগানিস্তানের কাছে! ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দল হতাশ করা ক্রিকেট খেলল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ‘এ’ সহজেই জিতেছে ১০ উইকেটে।

এর আগে এই আফগানদের কাছেই আনঅফিশিয়াল টেস্টে দেশের মাাঠে সিরিজে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

শুক্রবারের ম্যাচেই চোটে পড়লেন রুবেল হোসেন। শ্রীলঙ্কা সফরের আগে এ ম্যাচের দলে ছিলেন তিনি। কিন্তু গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়েন এই পেসার। এরপর সতর্কতার অংশ হিসেবে বল করতে দেখা যায়নি তাকে।

ম্যাচে টস ভাগ্য ছিল স্বাগতিকদের পক্ষেই। শুরুতে ইমরুল কায়েস ও এনামুল হক কিছুটা লড়লেও অন্যরা ব্যর্থ। ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে এরপর পথ দেখান ফরহাদ রেজা ও আফিফ হোসেন। সপ্তম উইকেট জুটিতে তারা যোগ করেন মূল্যবান ৬৭ রান। রেজা ব্যক্তিগত ৩০ রানে আউট হলে থামে এ জুটির পথচলা। এরপর আফিফের চারটি বাউন্ডারির সাহায্যে করা ৫৯ রানের ইনিংস ও শেষ দিকে নাজমুল ইসলাম অপুর ১৩ রানে ভর করে ৮ উইকেটে ২০১ রানের পুঁজি পায় এ দল। সফরকারি বোলারদের মধ্যে নাফিন উল হক ও করিম জিনাত ২টি করে উইকেট নেন। এছাড়া ফজল নিয়াজাই, সারাফউদ্দিন অসরাফ ও কাইস আহমেদ ১টি করে উইকেট নেন।
স্বাগতিক বোলারদের পাত্তা না দিয়ে দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান সফকারিদের জয় তুলে নেন। ১১টি চার ও ৩টি ছয়ে ১০৫ রানে অপরাজিত থাকেন রহমানউল্লাহ। আরেক ওপেনার ইব্রাহিম ৮ চার ও ২ছয়ে ৮৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এই দিন ব্যবহার করেছেন আটজন বোলার। তবে কেউই এনে দিতে পারেননি সাফল্য।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ২০১/৮ (ইমরুল ২৮, এনামুল ১৯, মিঠুন ৩, সাব্বির ১৫, মাহমুদ ৯, আফিফ ৫৯, মেহেদি ৪, রেজা ৩০, নাজমুল ১৩*, রুবেল ২*; শারজাদ ০/৪৩, নাভিন ২/৪৯, করিম ২/১৭, ফজল ১/২৬, আশরাফ ১/২৮, কায়েস ১/৩০)
আফগানিস্তান ‘এ’ দল: ৪৩.৫ ওভারে ২০২/০ (রহমানউল্লাহ ১০৫*, ইব্রাহিম ৮৬*; রুবেল ০/২৪, আবু জায়েদ ০/৩৬, অপু ০/৩৬, রেজা ০/৩৬, মেহেদি ০/২৬, সাব্বির ০/২৩, আফিফ ০/১৬, মাহমুদ ০/১)
ফল: আফগানিস্তান ‘এ’ দল ১০ উইকেটে জয়ী

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD