Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসির হল অফ ফেমে শচীন

July 20, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আইসিসির হল অফ ফেমে শচীন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সাবেক ভারতীয় অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবার নাম লেখালেন আইসিসির সম্মানজনক হল অব ফেমে। সঙ্গে এই খেতাব পেলেন দক্ষিন আফিকার সাবেক পেসার অ্যালেন ডোনাল্ড ও সাবেক অস্ট্রেলিয়ার নারী ফাস্ট বোলার ক্যাথরিন ফিটজাপট্রিক। এই তিনজনকে গত বৃহস্পতিবার লন্ডনে একটি অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটারকে এই তালিকায় প্রবেশ করতে হলে নূন্যতম পাঁচ বছর আগে ক্রিকেট থেকে বিদায় নিতে হয়। ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন নভেম্বর ২০১৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। হল অব ফেমের এলিট লিষ্টে তিনি ষষ্ঠ ভারতীয় হিসেবে জায়গা করে নেন তিনি। শচীনের আগে সুনিল গাভাস্কার, বিশান সিং বেদি, কপির দেব, অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড় এই ক্লাবে নাম লেখান।

ক্রিকেট বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ২০০ টেষ্ট ম্যাচে খেলেছেন শচীন। ক্রিকেটের বড় সংস্করণে ১৫৯২১ রান আছে তার নামের পাশে। এছাড়া একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৮৪২৬ রান করেছেন লিটল মাস্টার। ২০১১ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে একশটি সেঞ্চুরির মালিক তিনি। ৫১টি টেষ্ট ক্রিকেটে ও ৪৯টি ওয়ানডে ক্রিকেটে।

এমন অর্জনে উচ্ছ্বসিত শচীন বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দেওয়া আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্তিটা বিরাট সম্মান। এই সম্মানপ্রাপকরা খেলার বৃদ্ধি ও জনপ্রিয়তা বাড়াতে নিজেদের অবদান রেখেছেন। সামান্য কিছু করতে পেরে আমিও খুশি।’

দক্ষিন আফিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ২০০৪ সালে। প্রােটিয়া ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম টেষ্টে ৩০০ উইকেট ও ওয়ানডেতে ২০০ উইকেট লাভ করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬০২ উইকেট দিয়ে তিনি ক্রিকেটের ইতি টানেন তিনি।

অস্ট্রেলিয়ার নারী ফাস্ট বোলার ক্যাথরিন ফিটজাপট্রিক। ১৬ বছরের অন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮০ ওয়ানডে উইকেট আছে তার ঝুলিতে। অজি নারী দলের ১৯৯৭ ও ২০০৫ বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রাখেন এই ক্রিকেটার। মে ২০১২ থেকে মে ২০১৫ সাল পর্যন্ত অজি দলের কোচ হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন তিনি।

 

Previous Post

মোসাদ্দেকের চোখে বাংলাদেশ ফেভারিট

Next Post

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ জিম্বাবুয়ে

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

9
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
নভেম্বরের শুরুতেই ঢাকায় জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ জিম্বাবুয়ে

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
9

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD