Wednesday, November 4, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

এনপিএল ছেড়ে ফিরছেন তিন বাংলাদেশি ক্রিকেটার

November 4, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাইফউদ্দিনের ঘরে নতুন আনন্দ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) চলতি আসরে খেলতে গিয়ে মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তিন বাংলাদেশি ক্রিকেটারকে। তারা হলেন রিপন মণ্ডল, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ায় আসর শেষ না করেই দেশে ফিরতে হচ্ছে তাদের।

আগামীকাল থেকে এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এই ক্যাম্পে অংশ নেবেন প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ ক্রিকেটার। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতেই এনপিএল ছেড়ে দেশে ফিরছেন তিন ক্রিকেটার।

এনপিএলে পারভেজ হোসেন ইমন খেলছিলেন জনকপুর বোল্টসের হয়ে। তবে দলটির হয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিন প্রতিনিধিত্ব করছেন পোখারা এভেঞ্জার্সের। আর কাঠমান্ডুর হয়ে মাঠে নেমে দুটি ম্যাচ খেলেছেন রিপন মণ্ডল।

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স। টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ‘এ’ দল এবং হংকংয়ের জাতীয় দল।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তানের ‘এ’ দল, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল।

এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভালো করার লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সেই প্রস্তুতির অংশ হিসেবে এনপিএলের ব্যস্ত সূচি ছেড়ে দেশে ফিরতে হচ্ছে রিপন, ইমন ও সাইফউদ্দিনকে।

Related Posts

তারকা হয়েও মাটির মানুষ মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের অভিষেকে লাল-সবুজে মাতবে এমসিজি

0
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
বিশেষ প্রতিবেদন

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত?

0
রূপগঞ্জের সাব্বির বাংলাদেশ ‘এ’ দলে
বিশেষ প্রতিবেদন

রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD