Wednesday, November 4, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত?

November 4, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দফায় দফায় পিছিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। কয়েকবার সূচি নির্ধারণের পরও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি বহুল প্রতীক্ষিত এই সিরিজ। তবে এবার নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসতে পারে বলে জানা গেছে। সিরিজটি আয়োজনের বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনা চলছে।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আগামী জানুয়ারিতে ভারত সিরিজ আয়োজনের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। পরিকল্পনা অনুযায়ী, সফরে সাদা বলের ছয়টি ম্যাচ খেলবে দুই দল। এর মধ্যে থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দিন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’

এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। সেই সফরে সাদা বলের সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে পরবর্তী সময়ে সেই সফরও স্থগিত করা হয়।

বারবার সূচি পরিবর্তন ও সফর স্থগিত হওয়ায় বাংলাদেশ-ভারত সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার দুই বোর্ডের মধ্যে চলমান আলোচনার কারণে নতুন করে আশাবাদী বিসিবি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারিতেই বাংলাদেশের মাটিতে দেখা যেতে পারে দুই দলের লড়াই।

Related Posts

সাইফউদ্দিনের ঘরে নতুন আনন্দ
বিশেষ প্রতিবেদন

এনপিএল ছেড়ে ফিরছেন তিন বাংলাদেশি ক্রিকেটার

0
তারকা হয়েও মাটির মানুষ মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের অভিষেকে লাল-সবুজে মাতবে এমসিজি

0
রূপগঞ্জের সাব্বির বাংলাদেশ ‘এ’ দলে
বিশেষ প্রতিবেদন

রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD