Wednesday, November 4, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের অভিষেকে লাল-সবুজে মাতবে এমসিজি

November 4, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তারকা হয়েও মাটির মানুষ মুস্তাফিজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের অভিষেক ঘিরে শুধু ক্রিকেটপ্রেমীদের মধ্যেই নয়, মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। তাদের জন্য বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে রেনেগেডস।

বাংলাদেশি সমর্থকদের এক ছাতার নিচে আনতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আয়োজন করা হচ্ছে বিশেষ ‘দ্য ফিজ বে’। আগামী ১ ও ১৬ জানুয়ারি ম্যাচ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্যালারিতে লাল-সবুজের সমর্থকদের উপস্থিতি বাড়ানো এবং মুস্তাফিজকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসবের আবহ তৈরি করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

বিশেষ এই আয়োজনের পাশাপাশি বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে ছাড়ের সুযোগ। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। ফলে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মাঠে বসে মুস্তাফিজের খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে আরও আকর্ষণীয়।

বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। বিশেষ করে ঐতিহাসিক এমসিজিতে খেলার অভিজ্ঞতাকে নিজের জন্য দারুণ কিছু হিসেবে দেখছেন বাংলাদেশের এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার মূল লক্ষ্য।

মুস্তাফিজের সামর্থ্য নিয়ে আশাবাদী মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও। তার বিশ্বাস, অভিজ্ঞ এই পেসারের অন্তর্ভুক্তি দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার মুস্তাফিজের দক্ষতা রেনেগেডসের জন্য কার্যকর ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টিরও বেশি উইকেট শিকার করা মুস্তাফিজ কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করে রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

Related Posts

সাইফউদ্দিনের ঘরে নতুন আনন্দ
বিশেষ প্রতিবেদন

এনপিএল ছেড়ে ফিরছেন তিন বাংলাদেশি ক্রিকেটার

0
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
বিশেষ প্রতিবেদন

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত?

0
রূপগঞ্জের সাব্বির বাংলাদেশ ‘এ’ দলে
বিশেষ প্রতিবেদন

রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD