Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘মিশন অক্সিজেন’-কে ১ কোটি রুপি দিলেন শচীন

April 30, 2021
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শচীন রমেশ টেন্ডুলকার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাস সামাল দিতে গিয়ে দিশেহারা ভারত। আইসিইউ খালি নেই। নেই অক্সিজেন সিলিন্ডার। আক্রান্ত আর মৃত্যের সংখ্যা বেড়েই চলেছে। ঠিক এমন সময়ে আইপিএল চলছে। যা নিয়ে সমালোচনার শেষ নেই। তবে আইপিএলের দলগুলো এগিয়ে এসেছে এই লড়াইয়ে। ভারত সরকারের করোনা তহবিলে অর্থ সাহায্য দিচ্ছেন অনেকেই। এরমধ্যে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস ও আরেক দল দিল্লি ক্যাপিটালসও অর্থ সাহায্য করার ঘোষণা দিয়েছে। বসে নেই শচীন টেন্ডুলকারও।

ভারতীয় কিংবদন্তি ১ কোটি রুপি দান করেছেন অক্সিজেন সরবরাহের কাজে নেমে পড়া দাতব্য প্রতিষ্ঠান ‘মিশন অক্সিজেন’কে। টুইটারে শচীন জানালেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ স্বাস্থ্যব্যবস্থাকে ভীষণ চাপের মুখে ফেলে দিয়েছে। কোভিডে গুরুতর অসুস্থ রোগীদের বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করা এখন সবচেয়ে বেশি জরুরি। অন্তত এটা দেখে খুব ভালো লাগছে যে এ মুহূর্তে অনেক মানুষ কীভাবে অন্যের সাহায্যে এগিয়ে এসেছেন। ২৫০-এর বেশি তরুণ উদ্যোক্তা মিশন অক্সিজেন চালু করেছেন, এখানে অর্থ সংগ্রহ করে অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করা যায়, দেশজুড়ে হাসপাতালগুলোকে দেওয়া যায়।’

শচীন আরও জানান, ‘আমি এই কাজে কিছু অনুদান দিয়ে সাহায্য করেছি। আশা করি, তাদের এই মহৎ প্রচেষ্টা শিগগিরই ভারতজুড়ে আরও অনেক হাসপাতালে পৌঁছে যাবে। যখন মাঠে ক্রিকেট খেলতাম- আপনাদের সবার সমর্থন আমার জন্য অমূল্য ছিল। আমার সাফল্যের বড় কারণ সেটি। আজ এ মহামারির সময়ে যাঁরা এভাবে কঠোর পরিশ্রম করছেন, তাদের সমর্থনেও আমাদের এক হতে হবে সবাইকে।’

মিশন অক্সিজেন ১৩ কোটি রুপির বেশি অর্থ জোগাড় করেছে। এ অর্থ দিয়ে ১০ লিটারের ১ হাজার অক্সিজেন কনসেনট্রেটর চীন থেকে আমদানি করবে। এরপর বিনা মূল্যে দেওয়া হবে হাসপাতালে।

গত মাসে করোনায় আক্রান্ত হয়ে শচীন হাসপাতালে ভর্তিও ছিলেন। এখন পুরোপুরি সুস্থ।

Previous Post

ক্যান্ডিতে হতাশার একদিন মুমিনুলদের

Next Post

‘মুশফিক দারুণ রাঁধুনি, ভালো মুরগি রান্না করতে পারে’

Related Posts

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

6
একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

10
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

5
Next Post
‘মুশফিক দারুণ রাঁধুনি, ভালো মুরগি রান্না করতে পারে’

‘মুশফিক দারুণ রাঁধুনি, ভালো মুরগি রান্না করতে পারে’

Discussion about this post

সর্বশেষ..

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
6

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD