Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্টুয়ার্ট ল’য়ের স্পর্শে ইতিহাস গড়ল নেপাল

June 3, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
স্টুয়ার্ট ল’য়ের স্পর্শে ইতিহাস গড়ল নেপাল
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেট ইতিহাসে আরও একটি রোমাঞ্চকর অধ্যায় যোগ করল নেপাল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-তে স্কটল্যান্ডের বিপক্ষে ২৯৭ রান তাড়া করে ১ উইকেটে জয় পেয়েছে স্টুয়ার্ট ল’য়ের শিষ্যরা। ওয়ানডে ইতিহাসে এটিই নেপালের সর্বোচ্চ রান তাড়া করে জয়।

মাত্র তিন মাস আগে দলের দায়িত্ব নেওয়া অস্ট্রেলিয়ান কোচ ল’য়ের অধীনেই এই রেকর্ড গড়ল এশিয়ার উদীয়মান দলটি। গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে ডান্ডিতে টস জিতে ফিল্ডিং নেয় নেপাল। স্কটিশদের হয়ে শার্লি টিয়ার (৮০) ও ফিনলে ম্যাকক্রিথ (৫৫) দুর্দান্ত ফিফটি করে দলকে নিয়ে যান ২৯৬ রানে (৬ উইকেট)।

জবাবে খেলতে নেমে নেপাল নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াই থামায়নি। দলীয় ৭৮ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক রোহিত পাউডেল ও ভিম শার্কি ৯৬ বলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। কিন্তু শার্কি আউট হওয়ার পর একপর্যায়ে ৭ উইকেটে ১৯২ রান হয়ে পড়ে নেপাল। তখনো জয়ের জন্য প্রয়োজন ১০৫ রান, হাতে মাত্র ৭০ বল।

এই কঠিন সময়েই ব্যাট হাতে ঝড় তোলেন করন কেসি। ৪১ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দেন এক বল হাতে রেখে রুদ্ধশ্বাস জয়। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। বোলিংয়েও ২টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান তিনি।

২০১১-১২ সালে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন স্টুয়ার্ট ল। সেখান থেকে শুরু করে তিনি দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্রের জাতীয় দলের। তার অধীনে যুক্তরাষ্ট্র ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে সিরিজ হারায় এবং পাকিস্তানকে হারিয়ে চমক সৃষ্টি করে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকেও সফলভাবে পরিচালনা করেছেন ল, যার অধীনে ২০২৩ সালে যুব এশিয়া কাপ জিতে নেয় বাংলাদেশ।

Previous Post

স্বাস্থ্যঝুঁকির মুখে স্থগিত নারীদের এশিয়া কাপ

Next Post

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
বিসিবিতে শুরু বুলবুল অধ্যায়, নতুন চ্যালেঞ্জে প্রস্তুত

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD