Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফের মিরপুরের মাঠে মাশরাফি-তামিমরা

September 18, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
একুশের দিনে আশার কথা শোনালেন মাশরাফি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদের ছুটি লম্বা ছুটি শেষ। নাড়ির টানে গ্রামে ফেরা মানুষগুলো ফিরেছেন ঢাকায়। রাজধানীতে চলে এসেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। রোববার বিকেলে আবারো অনুশীলনে ফিরেছেন মাশরাফি আর তামিম ইকবালরা। পুরো কোচিং স্টাফকেই দেখা গেল মিরপুরের হোম অব ক্রিকেটে।

মিরপুরে সন্ধ্যায় কৃত্রিম আলোয় ‘ওয়ানডে পুলে’ থাকা টাইগার ক্রিকেটাররা অনুশীলন করলেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন ২০ সদস্যের এই পুল থেকে দুই-তিনদিনের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘আগামী দুই-তিন দিনের মাঝেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারবো বলে আশা করছি।’

আঙুলের চোটের পুনর্বাসনে থাকা তামিম  ইকবাল রোববার ব্যাটিং অনুশীলনে ফিরেছেন। তবে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো দুদিন সময় লাগবে। তাসকিনের ব্রিসবেন পরীক্ষার রিপোর্ট আসার কথা ২২ সেপ্টেম্বর। দু’জনকে নিয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

রোববার অনুশীলনে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সহকারি ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও ট্রেনার মারিও ভিল্লাভারায়নকে দেখা গেল। সব মিলিয়ে উৎসব আমেজ থাকল অনুশীলনে।

বলা দরকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান দল ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে । ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।

৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। তাদের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।

Previous Post

১৭ কোটি মানুষের দোয়া ছিল সাকিবের সঙ্গে

Next Post

বাংলাদেশে ঝড় তুলতে তৈরি মঈন

Related Posts

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

5
Next Post
দাঁড়ির জন্য হয়রানি মঈন আলিকে!

বাংলাদেশে ঝড় তুলতে তৈরি মঈন

Discussion about this post

সর্বশেষ..

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD