Saturday, July 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপে নতুন ফরম্যাটে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

July 18, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দুর্দান্ত জয়ে সিরিজ বাংলাদেশের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সরাসরি মূল পর্বে জায়গা পাওয়ার পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ‘সুপার সিরিজ’ নামের একটি ধাপ, যা বিশ্বকাপে অংশ নেওয়া শেষ দল নির্ধারণ করবে। ফলে বাছাইপর্বে খেললেই আর সরাসরি বিশ্বকাপে ওঠা নিশ্চিত হবে না।

নতুন কাঠামো অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপে শুরুতে সরাসরি জায়গা পাবে ১০টি দল। এর মধ্যে থাকবে দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি দলগুলোর অবস্থান নির্ধারিত হবে নির্দিষ্ট সময়ের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এরপর বাছাইপর্ব থেকে চ্যাম্পিয়ন দল হবে বিশ্বকাপের ১১তম দল। তবে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলোর জন্য সুযোগ শেষ হয়ে যাবে না। এই তিন দলকে নিয়ে হবে ‘সুপার সিরিজ’, যেখানে শীর্ষে থাকা দলটি মূল পর্বে ১২তম এবং শেষ দল হিসেবে জায়গা করে নেবে।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপ বাছাইপর্ব। আগের মতো এবারও সেখানে অংশ নেবে ১০টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখানকার ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে বাছাইপর্বের চ্যাম্পিয়ন এবং সুপার সিরিজে খেলার তিনটি দল।

মূল বিশ্বকাপের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। আগে ১৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল পর্বে খেলবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং পরবর্তী সেরা একটি দল মিলে গঠন করবে সাত দলের ‘সুপার সেভেন’। এই পর্ব শেষে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।

বিশ্বকাপে সরাসরি কারা জায়গা পাচ্ছে, সেটি চূড়ান্ত হবে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। যেহেতু আয়োজক দক্ষিণ আফ্রিকা বর্তমানে শীর্ষ দশের মধ্যে রয়েছে, তাই র‌্যাঙ্কিংয়ের প্রথম নয়টি দল সরাসরি টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আয়োজক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলবে জিম্বাবুয়ে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি নজর থাকছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দিকে। বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৮৩ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৭৫ রেটিং নিয়ে দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী কয়েক মাসের পারফরম্যান্সই নির্ধারণ করতে পারে কোন দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে, আর কাকে যেতে হবে বাছাইপর্বের কঠিন পরীক্ষায়।

Previous Post

মাঝপথে কেন থামলেন নাহিদ-জানা গেল কারণ

Related Posts

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

মাঝপথে কেন থামলেন নাহিদ-জানা গেল কারণ

6
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

চ্যালেঞ্জ পেরিয়ে সিরিজ জয়ের স্বপ্ন সাইফউদ্দিনের

10
না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা
বিশেষ প্রতিবেদন

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

7

Discussion about this post

সর্বশেষ..

দুর্দান্ত জয়ে সিরিজ বাংলাদেশের

বিশ্বকাপে নতুন ফরম্যাটে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

by cricbdadmin
0
2

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সরাসরি মূল পর্বে জায়গা পাওয়ার...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

মাঝপথে কেন থামলেন নাহিদ-জানা গেল কারণ

by cricbdadmin
0
6

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নাহিদ রানাকে নির্ধারিত চার ওভারের কোটা পূরণ করতে দেখা যায়নি। মাত্র ২.৩ ওভার বল করার পরই...

ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ

চ্যালেঞ্জ পেরিয়ে সিরিজ জয়ের স্বপ্ন সাইফউদ্দিনের

by cricbdadmin
0
10

মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে কার্যকর...

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

by cricbdadmin
0
7

ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিএলে বিদেশি ক্রিকেটার, নতুন যুগে দেশের ঘরোয়া ক্রিকেট!

by cricbdadmin
0
9

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু দীর্ঘ পরিসরের ক্রিকেট নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টিকেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD