Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খেলার মাঠে রাজনীতির প্রভাব, হাত না মেলানোয় নতুন সংকট!

September 15, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
খেলার মাঠে রাজনীতির প্রভাব, হাত না মেলানোয় নতুন সংকট!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

দুবাইয়ের রাত ছিল ক্রিকেট উন্মাদনায় ভরপুর। এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান। মাঠের খেলায় যেমন রোমাঞ্চ ছিল, তেমনি ম্যাচ-পরবর্তী ঘটনায় জন্ম নিল নতুন বিতর্ক। ক্রিকেট ভক্তরা খেলা দেখতে গ্যালারিতে এলেও, আসল উত্তাপ ছড়াল মাঠের বাইরেই।

ম্যাচ শুরু হওয়ার আগেই টসের সময় দেখা যায় অস্বাভাবিক এক দৃশ্য। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। রাজনৈতিক টানাপোড়েনের প্রতিচ্ছবি যেন ধরা পড়ল ক্রিকেটের এই আনুষ্ঠানিকতায়। তবে এখানেই শেষ হয়নি। খেলা শেষে করমর্দনের প্রচলিত রীতিও ভেঙে গেল। পাকিস্তানের খেলোয়াড়রা এগিয়ে এলেও ভারতীয়রা হনহন করে চলে যান ড্রেসিংরুমে, এরপর সেখানকার দরজা বন্ধ করে দেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ম্যাচ রেফারির কাছে। পিসিবি স্পষ্ট ভাষায় বলেছে, ‘ভারতের আচরণ ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে।’ পাকিস্তানি অধিনায়ক সালমান প্রতিবাদস্বরূপ পুরস্কার বিতরণী মঞ্চেই যাননি।

ভারতের ব্যাখ্যা অবশ্য ভিন্ন। সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা শুধু খেলতে এসেছি, সৌজন্য বিনিময়ে নয়। পেহেলগাম হামলার ভুক্তভোগীদের পাশে আছি। এই জয় আমরা উৎসর্গ করছি অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সৈনিকদের।’ তার দাবি, এই সিদ্ধান্ত ছিল ভারতীয় সরকার ও বিসিসিআইয়ের সঙ্গে সমন্বিত।

বিতর্ক ঘনীভূত হয়েছে যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি সরাসরি ভারতীয় দলের সমালোচনা করেন। তিনি বলেন, খেলাধুলার মঞ্চ কখনোই রাজনৈতিক বিদ্বেষ প্রকাশের জায়গা হতে পারে না, ‘আজকের আচরণ হতাশাজনক। খেলার মূল চেতনা হলো সম্মান ও সৌজন্য, সেটা ভারত লঙ্ঘন করেছে।’

মাঠের খেলায় অবশ্য ভারত ছিল সম্পূর্ণ প্রভাবশালী। কুলদীপ যাদবের ঘূর্ণির সামনে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি চারটি ছক্কায় ১৬ বলে ৩৩ রান তুলে লড়াইয়ের আভাস দিলেও, ১২৭ রানের বেশি এগোতে পারেনি দল। ভারতীয় ব্যাটাররা কোনো চাপ অনুভব না করেই ২৫ বল হাতে রেখে জিতে যায় ৭ উইকেটে। ম্যাচসেরা হন কুলদীপ।

ফলাফল স্পষ্ট-ভারত বড় ব্যবধানে জয় পেলেও, আলোচনায় উঠে এল হাত না মেলানোর ঘটনা। রাজনৈতিক বৈরিতা যে ক্রিকেটেও ছাপ ফেলেছে, দুবাইয়ের রাত সেই প্রমাণ আবারও দিল। এখন প্রশ্ন, এই উত্তেজনা কি মাঠের বাইরেও আরও দীর্ঘস্থায়ী হবে?

Previous Post

সুপার ফোরের আশা বাঁচাতে শেষ ভরসা আফগান ম্যাচ

Next Post

বৃষ্টি আর মাঠের দুরবস্থায় ভেসে যাচ্ছে রাজশাহীতে এনসিএল

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

4
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

1
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
Next Post
বৃষ্টি আর মাঠের দুরবস্থায় ভেসে যাচ্ছে রাজশাহীতে এনসিএল

বৃষ্টি আর মাঠের দুরবস্থায় ভেসে যাচ্ছে রাজশাহীতে এনসিএল

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
4

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
1

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD