Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তাসকিন-মিরাজের তোপে এগিয়ে বাংলাদেশ

May 17, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তাসকিন-মিরাজের তোপে এগিয়ে বাংলাদেশ
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দাপট দেখিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান প্রথম সেশনেই হারিয়েছে ৪ উইকেট। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়ে সফরকারীদের চাপে ফেলে দেন।

আজ মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান। এখনও তারা বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭৮ রানের চেয়ে ১৮২ রান পিছিয়ে।

দিনের শুরুতেই আক্রমণাত্মক বোলিংয়ে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তাঁর গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থে দ্রুত বিদায় নেন দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইস। এরপর পাকিস্তানের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। দুজন মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও ২১ রান করে শানকে ফিরিয়ে দেন মিরাজ। পরে সৌদ শাকিলও বেশিক্ষণ টিকতে পারেননি। মিরাজের ঘূর্ণিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

একপ্রান্তে অবশ্য দৃঢ়ভাবে টিকে ছিলেন বাবর আজম। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন তিনি এবং সুযোগ পেলেই রান তুলেছেন। মধ্যাহ্ন বিরতিতে ৫৮ বলে পাঁচ চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন সালমান আলি আগা, যিনি ১৫ বলে ৬ রান করেছেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন লিটন দাস। দল যখন ১২৬ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে, তখন লেজের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। ধৈর্য ও আত্মবিশ্বাসে ভর করে খেলেন অসাধারণ এক ইনিংস। ১৫৯ বলে ১২৬ রান করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শরিফুল ইসলাম ১২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৭৭ ওভারে ২৭৮ রানে।

পাকিস্তানের বোলারদের মধ্যে খুররম শাহজাদ চারটি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ আব্বাস নেন তিনটি উইকেট। হাসান আলী দুটি এবং সাজিদ খান একটি উইকেট পান।

প্রথম সেশনে চার উইকেট তুলে নিয়ে এখন পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টানার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে দ্রুত আরও উইকেট তুলে নিতে পারলে বড় লিডের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে টাইগারদের।

Previous Post

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

Next Post

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

Related Posts

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

9
মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

3
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

7
Next Post
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

Discussion about this post

সর্বশেষ..

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
13

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD