Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

June 26, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে বাংলাদেশের কোনো ব্যাটার তিন অঙ্ক ছুঁতে পারেননি। জাকের আলী অনিক লড়াকু হাফ সেঞ্চুরি করলেও টিনো মাপোসা ও ভিনসেন্ট মাসেকেসার দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় দিনের খেলা শেষে ৮ উইকেটে ২০০ রান তুলেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে এখনো জিম্বাবুয়ে ‘এ’ দলের চেয়ে ১৫৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ২৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে ‘এ’ দল। দিনের শুরুতে হাফ সেঞ্চুরি নিয়ে নামা আন্তুম নাকভি ইনিংসটিকে আরও বড় করেন। দলীয় রান ৩০০ হওয়ার আগেই ভিনসেন্ট মাসেকেসা আউট হলেও মাইকেল ফ্রোর্স্টকে সঙ্গে নিয়ে এগিয়ে যান নাকভি। ফ্রোর্স্ট ৩৪ বলে ২৪ রান করে ফিরলেও নাকভি ১৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার সেঞ্চুরির পর ৮ উইকেটে ৩৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে মুশফিক হাসান ও আনামুল হক তিনটি করে উইকেট শিকার করেন।

৩৫৮ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই ১৩ বলে ১৬ রান করে আউট হন শাহাদাত হোসেন দিপু। এরপর ১৯ বলে ১০ রান করে ফেরেন ইফতেখার হোসেন ইফতিও। দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর আশিকুর রহমান শিবলী ও প্রিতম কুমার প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও টিনো মাপোসা সেই জুটি ভেঙে দেন। প্রিতম ২৭ বলে ১৭ রান করে লেগ বিফোরের শিকার হন।

একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার চেষ্টা করেন আশিকুর রহমান শিবলী। তবে হাফ সেঞ্চুরির আগে তাকে ফিরিয়ে দেন ভিনসেন্ট মাসেকেসা। সাতটি চারের সাহায্যে ৮৯ বলে ৩৮ রান করেন এই ওপেনার। আফিফ হোসেন ১৬ রান এবং আশরাফুল হাসান মাত্র ১ রান করে বিদায় নিলে ১৫০ রানেই ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও লড়াই চালিয়ে যান জাকের আলী অনিক। ১০১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৭টি চার ও একটি ছক্কায় ১২২ বলে ৬১ রান করে আউট হন জাকের। শেষদিকে আনামুল হকের অপরাজিত ২৩ রানের ইনিংসে ভর করে দুইশ রানের ঘর স্পর্শ করে বাংলাদেশ।

জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে টিনো মাপোসা তিনটি এবং ভিনসেন্ট মাসেকেসা চারটি উইকেট নেন। তৃতীয় দিনের খেলা শেষে ৮ উইকেটে ২০০ রান নিয়ে প্রথম ইনিংসে এখনো ১৫৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

Related Posts

গ্লাভস হাতে লিটনের বিশ্ব রেকর্ড
বিশেষ প্রতিবেদন

গ্লাভস হাতে লিটনের বিশ্ব রেকর্ড

0
বাংলাদেশের রান ছাড়িয়ে লিড দক্ষিণ আফ্রিকার
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের রান ছাড়িয়ে লিড দক্ষিণ আফ্রিকার

0
শোক বুকে চেপে দেশের জন্য লড়ছেন ইবাদত
বিশেষ প্রতিবেদন

ইবাদতকে কেন বোলিংয়ে আনেননি শান্ত, জানালেন তাসকিন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD